কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্রের সুরক্ষা সেবা বিভাগে বরাদ্দ কমানোর প্রস্তাব

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ঘোষিত বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে বরাদ্দ কমানোর প্রস্তুব দেওয়া হয়েছে।

সোমবার (২ জুন) ঘোষিত বাজেটে এই বিভাগের জন্য ৪ হাজার ৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিদায়ী অর্থবছরে এই বিভাগে বরাদ্দ প্রস্তাব ছিল ৪ হাজার ১৩৬ কোটি টাকা। এতে ৯৮ কোটি টাকা বরাদ্দ কমেছে।

সুরক্ষা সেবা বিভাগের অধীনে কারাগার, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে।

এবারের বাজেটে কারা অধিদপ্তরের জন্য ১ হাজার ৪১৫ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। যদিও ২০২৪-২৫ অর্থবছরে এই বরাদ্দ ছিল এক হাজার ৪৩৪ কোটি টাকা। ঘোষিত বাজেটে ১৯ কোটি টাকা বরাদ্দ কমানো হয়েছে।

অবশ্য এবারের বাজেটে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প, পুরাতন কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন প্রকল্প, কুমিল্লা ও জামালপুর জেলা কারাগার পুনর্নির্মাণ প্রকল্প এবং নরসিংদী জেলা কারাগার নির্মাণ প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি রয়েছে।

এছাড়াও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে এবার অন্তত ২শ’ কোটি টাকার মতো বরাদ্দ কমানোর প্রস্তাব এসেছে। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে পাসপোর্টে বরাদ্দ ছিল ১ হাজার ৪২০ কোটি টাকা। সোমবার ঘোষিত বাজেটে এই খাতে প্রস্তাব করা হয়েছে ১ হাজার ২০৬ কোটি টাকা। যদিও এবার ‘বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন প্রকল্প’ বাস্তবায়নের কথা বলা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে এবার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৮৯৩ কোটি টাকা। বিদায়ী অর্থবছরে এই বরাদ্দ ছিল ৮৩১ কোটি টাকা। অর্থাৎ এবার এই খাতে অন্তত ৬০ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এবারের বাজেটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের কথা বলা হয়েছে।

ঘোষিত বাজেটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জন্য এবার ৩৩৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, বিদায়ী অর্থবছরে এই বরাদ্দ ছিল ৩৩৩ কোটি টাকা। এই খাতেও সামান্য বরাদ্দ বাড়ানো হয়েছে। এবার ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X