কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৫:১১ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

বাসে ওঠার সময় যাত্রীদের ছবি তুলে রাখা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যাত্রীর ছদ্মবেশে ডাকাত ঠেকাতে বাসে ওঠার সময় যাত্রীদের সবার ছবি নেওয়া হবে। প্রতি বাসে প্রশাসনের টেলিফোন নম্বর থাকবে। ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থাতেই রাস্তায় চলতে দেওয়া হবে না।

মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ঈদের মতো আসন্ন ঈদুল আজহায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের যাওয়া-আসার সময় নির্ধারিত ভাড়া নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে মালিকপক্ষ সম্মতি দিয়েছে।

এ সময় ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকাসহ পুরো দেশে নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ছুটি ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

জাহা্ঙ্গীর আলম বলেন, কম দক্ষ চালকদের পরিবর্তে দক্ষ চালকদের দিয়ে গাড়ি চালানোর কথা বলা হয়েছে। সেটি পরিবহন মালিকরা মানবেন বলে কথা দিয়েছেন। চালকদের যথাযথ বিশ্রাম দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ভাড়া যথাযথভাবে নেওয়া হচ্ছে কি না, সেটির তদারকিতে একটি কমিটি হবে।

পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধি শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ, মালিক-শ্রমিক সম্মিলিতভাবে কাজ করবে। চাঁদাবাজি কঠোরভাবে দমন করা হবে। চাঁদাবাজিকে কোনো ছাড় দেওয়া হবে না। মালিক, শ্রমিক কিংবা রাজনৈতিক দল যেই হোক, ঈদ যাত্রায় নিয়ম মানতে কঠোর মনিটরিং করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১০

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১১

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১২

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৪

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৫

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৬

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৭

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৮

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৯

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

২০
X