কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ইউনেস্কোর কনফারেন্সে নজরুলকে নিয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাবি শিক্ষক!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ। ছবি : কালবেলা

পারস্যের বিখ্যাত কবি হাফিজ শিরাজীর জন্মবার্ষিকীর ৭০০ বছরপূর্তিতে ইউনেস্কো হাউস, প্যারিসে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সাইন্টিফিক ও সাহিত্যিক কনফারেন্স। কনফারেন্সটি চলবে ১১ জুন থেকে ১৩ জুন ২০২৫ পর্যন্ত।

কনফারেন্সটি আয়োজন করছে ইউনেস্কো, প্যারিসের রুদাকি অ্যাসোসিয়েশন অফ প্যারিস এবং তাজিকিস্তান সরকার। ফ্রান্সের প্যারিসে অবস্থিত ইউনেস্কো হাউসে এই আন্তর্জাতিক কনফারেন্সটি অনুষ্ঠিত হবে।

এতে বাংলাদেশ থেকে ইউনেস্কো রিপ্রেজেন্টেটিভ তাজিকিস্তানের অতিথি হিসেবে প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ। সর্বমোট ৮০টি প্রবন্ধের মধ্যে ড. মুমিত লিখিত প্রবন্ধটি উপস্থাপনের জন্য মনোনীত করা হয়েছে।

কনফারেন্সে তিনি পারস্যের মহান কবি হাফিজ শিরাজীর সঙ্গে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আত্মিক মেলবন্ধনের যোগসূত্র নিয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন।

‘বিশ্ব সাহিত্যে সুর ও আত্মার মেলবন্ধনে হাফিজ শিরাজী ও কাজী নজরুল ইসলাম : একটি তুলনামূলক বিশ্লেষণ।’ শিরোনামে প্রবন্ধটি তিনি ফারসি ভাষায় উপস্থাপন করবেন।

ড. মুমিত গত ৮-১০ মে ২০২৫, চীনের সাংহাই ইন্টারন্যাশনাল স্টাডিজ ইউনিভার্সিটি, ইংল্যান্ডের বাথ ইউনিভার্সিটি ও আজারবাইজানের খাজার ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ, লিটারেচার ও লিঙ্গুইস্টিক আন্তর্জাতিক কনফারেন্স’ এ অংশগ্রহণ করেন।

ওই কনফারেন্সেও তিনি ভারতীয় উপমহাদেশের বিখ্যাত গ্রন্থ পঞ্চতন্ত্রের পাহলাভি, আরবি ও ফারসি ভাষায় অনুবাদ বিশ্লেষণ করেন।

ইতোমধ্যে তিনি স্পেন, ইরান, আজারবাইজান, তাজিকিস্তানের সেমিনারে আর্টিকেল উপস্থাপন করেছেন। তার প্রকাশিত প্রবন্ধের সংখ্যা ২৩ এবং প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

ব্রাহ্মণবাড়িয়া / ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় খাদে মাইক্রোবাস 

ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার

বরিশালে ইয়াবা-গাঁজাসহ কনস্টেবল গ্রেপ্তার

৩ জেলায় প্রশাসক নিয়োগ

বিকেএম মহাসচিব / বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত

কালবেলার হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধিকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা

রাজউকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

১০

মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকাসহ স্বর্ণালংকার

১১

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে নাবিল গ্রুপ, বেতন ৩৫ হাজার

১২

যুদ্ধক্ষমতা কমানোর প্রস্তাব পাস হওয়ায় ট্রাম্পের ক্ষোভ

১৩

সরকারি মালামাল বিক্রি করে ‘চুরির নাটক’ কর্মকর্তার!

১৪

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

১৫

শাকিবের লুকে মিমের মুগ্ধতা

১৬

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিতে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন : দুলু

১৭

শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জন নিহত

১৮

কত দিন পরপর ছুটি নেওয়া মানসিক স্বাস্থ্যের জন্য ভালো, জানাল গবেষণা

১৯

পেস বোলিং কোচের পর ফিল্ডিং কোচও হারাচ্ছে বাংলাদেশ

২০
X