কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ১২:৪৪ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৫, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধ আরও ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর । ছবি : সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর । ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ধাপে ধাপে এখনো ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। গতকাল রোববার (৮ জুন) দেশটি থেকে আরও ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।

ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র কালবেলাকে নিশ্চিত করেছে, ট্রাম্প প্রশাসনের নির্দেশে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ নাগরিকদের ফেরত পাঠানোর কাজ এখনো চলছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে গতকাল রোববার বিকাল সাড়ে ৩টায় একটি স্পেশাল ফ্লাইটে (OAE-3331) করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরও ৪২ অবৈধ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

সংশ্লিষ্ট সূত্র বলছে, ফেরত আসা অবৈধ ২৪ জনের সব নথিপত্র ঠিক থাকায় সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যেই তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন হয় এবং তারা বাড়ি ফিরে যান। কিন্তু ফেরত আসা বাকি ১৮ জনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দূতাবাস ও বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের মধ্যে আলোচনা সাপেক্ষে জিডি করার পর তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পূর্ণ করা হয় এবং তারা রাত ১০টার পর বিমানবন্দর ত্যাগ করেন।

উল্লেখ্য, এর আগেও ট্রাম্প ক্ষমতায় আসার পর কয়েক ধাপে বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়। সর্বশেষ গ্রিফন এয়ারের (জিআরপি-২৬) একটি বিশেষ ফ্লাইটে করে ৫ অবৈধ অভিবাসীকে ঢাকায় পাঠায় যুক্তরাষ্ট্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১০

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১১

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১২

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৪

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৫

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৬

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৭

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৮

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৯

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

২০
X