কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১২:২৪ পিএম
আপডেট : ১২ জুন ২০২৫, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ঈদ কাটিয়ে রাজধানীতে ফিরছে মানুষ

পরিবার-স্বজনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে ধীরে ধীরে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবীরা। ছবি : সংগৃহীত
পরিবার-স্বজনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে ধীরে ধীরে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবীরা। ছবি : সংগৃহীত

টানা ঈদের ছুটি প্রায় শেষের পথে। পরিবার-স্বজনদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে ধীরে ধীরে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।

বৃহস্পতিবার (১২ জুন) ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঢাকামুখী মানুষের ভিড় চোখে পড়ে।

চট্টগ্রাম, সিলেট ও খুলনা থেকে আগত যাত্রীরা জানান, এবারের ঈদযাত্রা তুলনামূলক ঝক্কি-ঝামেলাবিহীন ছিল। রেলে কালোবাজারি না থাকায় দুর্ভোগও অনেক কমেছে।

এদিকে অনেকে ঢাকায় ঈদ উদযাপন করতে এসেছিলেন, তারাও নিজ নিজ কর্মস্থলে ফিরছেন। টানা ছুটির অষ্টম দিনেও রাজধানী ছাড়ার চিত্র দেখা গেছে।

সকালে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনালে সরেজমিনে দেখা গেছে, দক্ষিণ ও পূর্বাঞ্চলের চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, খুলনা ও পটুয়াখালীসহ বিভিন্ন জেলা থেকে বাসগুলো প্রায় পূর্ণ যাত্রী নিয়ে ঢাকায় প্রবেশ করছে। যাত্রীরা বাস থেকে নেমে সিএনজি, রাইডশেয়ারিং বা পাবলিক পরিবহন ব্যবহার করে সহজেই গন্তব্যে পৌঁছাতে পারছেন।

গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঈদ উপলক্ষে আজও কেউ কেউ বাড়ি যাচ্ছেন। তবে সে সংখ্যাটা খুব বেশি নয়। বিপরীতে ঢাকায় ফিরে আসছেন বেশি সংখ্যক মানুষ। পরিবহন সংশ্লিষ্টরাও বলছেন, ঢাকা থেকে যে পরিমাণ মানুষ যাচ্ছে, ফিরছে তার বেশি।

বাসচালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসড়কে যানজট না থাকায় যাত্রাপথ সহজ হয়েছে এবং ভ্রমণের ক্লান্তিও কম ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১০

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১২

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৩

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৪

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৫

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৬

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৭

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৮

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৯

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

২০
X