রঞ্জন দেব
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০২:৩২ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষতা সনদ ছাড়াও স্মার্ট কার্ড পাবেন সৌদিগামী কর্মীরা

ফাইল ছবি
ফাইল ছবি

সৌদি আরবগামী কর্মীদের বহির্গমন ছাড়পত্রের স্মার্ট কার্ড ইস্যুর ক্ষেত্রে দক্ষতা সনদ থাকার বাধ্যবাধকতা শিথিল করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোকে (বিএমইটি) দেওয়া মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনায় সৌদি আরবের ভিসা থাকলে এবং সেদেশে যাওয়ার অন্যান্য শর্তপূরণ হলে দক্ষতা সনদ ইস্যু করতে বলা হয়েছে।

সূত্র জানায়, গত ২৫ জুলাই ঢাকার সৌদি দূতাবাস নতুন ২৮টিসহ মোট ৩৩ ধরনের পেশায় কর্মীদের দক্ষতা সনদ বাধ্যতামূলক করার বিযয়টি অবহিত করে। দক্ষতা যাচাই কর্মসূচি চালু করার আগে সৌদি সরকার অনুমোদিত দেশটির সংস্থা তাকামল ও বিএমইটির সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে ।

এ দক্ষতা সনদ পরীক্ষার জন্য অনলাইনে ৫০ ডলার ফি পরিশোধ করে নিবন্ধন করতে হয় । এসব পরীক্ষা নেওয়ার জন্য ঢাকা, চট্রগ্রাম রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও টাংগাইল— এই ৬টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে (টিটিসি) দায়িত্ব দেওয়া হয়েছে । প্রথমে ৫টি খাতে প্লাম্বার, ওয়েল্ডিং, অটোমোবাইল, ইলেকট্রিশিয়ান ও এসি মেকানিস খাতে দক্ষতা সনদ চালু করা হয়। এরপর চালু হয়েছে ২৮টি খাতে। এর মধ্যে রয়েছে ১৫ ধরনের নির্মাণ, ৫ ধরনের টাইলিং, ৪ ধরনের গাড়ি মেরামত, ৩ ধরনের মেকানিক।

শ্রমভিসায় সৌদি আরব যেতে হলে বিএমইটি থেকে সংশ্লিষ্ট এজেন্সিকে ৩৩টি পেশার কর্মীদের র্স্মাটকাডে সঙ্গে দক্ষতা সনদ বাধ্যতামূলক করা হয়। এরপর থেকেই বিএমইটিতে সৌদি আরবগামী কর্মীদের ছাড়পত্র দেওয়া নিয়ে সংকট তৈরি হয়।

এ বিষয়ে বিএমইটির সহকারী মহাপরিচালক আনোয়ার পাশা কালবেলাকে বলেন, নতুন ২৮টি বিষয়ে দক্ষতা সনদ রাতারাতি দেওয়া সম্ভব নয়। এর জন্য সময়ের প্রয়োজন। এ অবস্থায় সৌদি আরবে কর্মী পাঠানোর গতি স্বাভাবিক রাখতে এবং কর্মীদের হয়রানি রোধে সৌদিগামী কর্মীদের বহির্গমন ছাড়পত্র ইস্যুর ক্ষেত্রে নমনীয় হওয়ার নির্দেশ দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বিএমইটিকে দেওয়া মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, সৌদি আরবের ৩৩ ক্যাটাগরিতে বহির্গমন ছাড়পত্র প্রদানের প্রসঙ্গে যেসব কর্মী সৌদি আরবের ভিসা পেয়েছেন বা পাচ্ছেন তাদের অনুকুলে, অন্যান্য প্রযোজ্য শর্তাবলী পূরণসাপেক্ষে বহির্গমন ছাড়পত্র ইস্যু অব্যাহত থাকবে। এর ফলে সৌদিগামী কর্মীরা ছাড়পত্র পেতে আর কোন হয়রানির শিকার হবে না বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X