কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দেশের দিকে ভারি থেকে অতিভারি মৌসুমি বৃষ্টিবলয় ‘নির্ঝর’ ধেয়ে আসছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। ‘নির্ঝর’ আংশিক ও মৌসুমি বৃষ্টিবলয়।

শুক্রবার (২৭ জুন) রাতে বিডব্লিউওটি নিজেদের ফেসবুক পেজে এমন তথ্য জানায়।

পোস্টে বিডব্লিউওটি জানায়, দেশের দিকে ধেয়ে আসছে ভারি থেকে অতিভারি মৌসুমি বৃষ্টিবলয় ‘নির্ঝর’। এটি একটি আংশিক বৃষ্টিবলয়, এর প্রভাবে দেশের বেশ কিছু এলাকা বৃষ্টিহীন থাকতে পারে।

পোস্টে আরও বলা হয়, ‘নির্ঝর’ চলতি বছরের সপ্তম বৃষ্টিবলয় এবং তৃতীয় মৌসুমি বৃষ্টিবলয়, যা ২৮ জুন দেশের উপকূলীয় এলাকা থেকে শুরু হয়ে আগামী ৫ জুলাই রাজশাহী বিভাগ হয়ে দেশ ত্যাগ করতে পারে। দেশের সমগ্র উপকূলীয় এলাকায় সর্বাধিক সক্রিয় থাকলেও বেশ সক্রিয় থাকবে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগে। আর মাঝারিভাবে সক্রিয় থাকবে সিলেট বিভাগে।

এ ছাড়া রংপুর, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে হালকা থেকে মাঝারি মানের সক্রিয় থাকবে।

এ সময় চট্টগ্রাম এবং সিলেট বিভাগের পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। কালবৈশাখীর আশঙ্কা না থাকলেও কমবেশি বজ্রপাত হতে পারে। পাশাপাশি বড় কোনো ঝড়ের সম্ভাবনা না থাকলেও উপকূলীয় এলাকায় লঘুচাপের প্রভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আর মৌসুমি বায়ুর চাপের তারতম্যের কারণে বেশিরভাগ সময়ই সাগর কিছুটা উত্তাল থাকতে পারে।

এ দিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশে বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে সংস্থাটি।

শনিবার (২৮ জুন) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সেই করা সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X