কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০১:১৮ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৭:২২ এএম
অনলাইন সংস্করণ

৩০ আগস্ট ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি : সংগৃহীত
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি : সংগৃহীত

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগামী ৩০ আগস্ট সংক্ষিপ্ত এক সফরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। একাধিক সূত্র কালবেলাকে এমনটা নিশ্চিত করেছে।

সফরটি হবে তার প্রথম ঢাকা আগমন এবং একই সঙ্গে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ইউরোপীয় কোনো দেশের সরকারপ্রধানের প্রথম বাংলাদেশ সফর।

প্রধানমন্ত্রী মেলোনির আগমনের বিষয়টি প্রথম আলোচনায় আসে গত মে মাসে, যখন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি ঢাকায় রাষ্ট্রীয় সফরে আসেন। তার সঙ্গে সরকারের নীতিনির্ধারকদের বৈঠকে এই সফরের সম্ভাব্যতা ও যৌথ প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়। কূটনৈতিক পর্যায়ে উভয় পক্ষের যোগাযোগের পর এটি চূড়ান্ত রূপ নেয়।

সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা কালবেলাকে জানান, সফর সংক্রান্ত সব প্রস্তুতি নিয়ে কাজ চলছে। তার আগামী ৩০ আগস্ট ঢাকায় আসার কথা। তিনি ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন আশা করা যায়। তবে তার সফরটি সংক্ষিপ্ত। তিনি আবার ১ সেপ্টেম্বর ভোরেই ফিরে যাবেন।

দ্বিপক্ষীয় সফরে আলোচ্য বিষয় : প্রতি বছরই বাংলাদেশের অভিবাসনপ্রত্যাশীরা ইতালিতে যেতে আগ্রহী থাকেন। তবে নানা ভুল তথ্যের কারণে ভিসা না পাওয়ার হার বেশি। আর ইতালির পক্ষ থেকে বারবারই নিয়মিত ও নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা করা হয়েছে। ফলে এ বিষয়টি নিয়ে তারা আবারও আলোচনা করবেন বলে জানা যায় সংশ্লিষ্ট সূত্রে।

এ ছাড়া মানব পাচার প্রতিরোধে করণীয় এবং বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনা হবে। তবে সূত্র জানায়, ইতালির সঙ্গে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি বিষয়ক সমঝোতা স্মারক, যা এরই মধ্যে সই হয়েছে, এই সফরে তা বাস্তবায়নের দিকনির্দেশনা পেতে পারে। ইতালির প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিভিন্ন দিক নিরূপণ ও প্রস্তুতির জন্য শিগগির একটি আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X