কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০২:০৫ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৭:১৫ এএম
অনলাইন সংস্করণ

শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তায় ৬ নির্দেশনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যমান নিরাপত্তার ব্যবস্থার মধ্যে অতিরিক্ত নিরাপত্তায় আরও ৬টি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এর মধ্যে সব ভিআইপি ও ভিভিআইপি ব্যাগেজ স্ক্রিনিং প্রক্রিয়ায় অধিকতর মনোযোগ বৃদ্ধির কথা বলা হয়েছে।

সোমবার (৩০ জুন) রাতে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

এর এক দিন আগেই রোববার বিমানবন্দরের স্ক্রিনিংয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের লাইসেন্স করা পিস্তলের ম্যাগাজিন পাওয়া যায় ব্যাগেজে। তিনি টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই দিন বিদেশ যাচ্ছিলেন। পরে উপদেষ্টা নিজেই জানান যে, ঘটনাটি অনিচ্ছাকৃত।

ওই ঘটনাটি সামনে আসার পর আজ রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার কথা জানাল।

অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বিমানবন্দরের নিরাপত্তায় থাকা অ্যাভসেক সদস্যদের নিয়মিত সচেতনতামূলক ব্রিফিং ও নির্দেশনা দেওয়ার কথাও বলা হয়েছে। তা ছাড়া সিসিটিভি মনিটরিং টিমকে বিশেষ নির্দেশনা দেওয়ার কথা জানানো হয়েছে।

অতিরিক্ত নিরাপত্তার অংশ হিসেবে মেটাল ডিটেক্টর ও এক্স-রে মেশিনে স্ক্যানের পর উচ্চ রিস্ক ব্যাগের (সন্দেহজনক ব্যাগেজ) জন্য ম্যানুয়াল চেকিং বাধ্যতামূলক করা হয়েছে। বিমানবন্দরে প্রবেশের সময় সব ফায়ার আর্ম (আগ্নেয়াস্ত্র) বহনকারীর পূর্বানুমতি নিশ্চিত করা ও রেকর্ড সংরক্ষণ করতেও বলা হয়েছে।

এর বাইরে নিরাপত্তা লঙ্ঘন হলে সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে তদন্ত কমিটি গঠন ও প্রতিরোধমূলক নির্দেশনা দেওয়া হয়েছে।

সিভিল এভিয়েশন অথরিটির সাবেক এক কর্মকর্তা কালবেলাকে বলেছেন, আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে হযরত শাহজালাল বিমানবন্দরকে আন্তর্জাতিক সব নিরাপত্তা নিয়ম মানতে হয়, সে আলোকে নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে। এর বাইরে সময়ে সময়ে এই নিরাপত্তা ব্যবস্থা যুগোপযোগী করা হয়ে থাকে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X