কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১১:২২ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

রাজনীতিতে যোগ দেবেন কি না, জানালেন প্রেস সচিব

প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত
প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

ভবিষ্যতে দেশের রাজনীতিতে যোগ দেবেন কি না, সে বিষয়ে নিজের মতামত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে নিজের মতামত তুলে ধরেন তিনি।

পোস্টে শফিকুল আলম লেখেন, আমার অন্তর্বর্তীকালীন দায়িত্ব শেষ হওয়ার পর ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। কিছু বন্ধুর কাছ থেকে শুনেছি, আমি প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব শেষ করার পর কোনো বড় রাজনৈতিক দল কিংবা সদ্য গঠিত কোনো দলে যোগ দিতে যাচ্ছি।

তিনি লেখেন, সত্য বলতে, আমি কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার আগ্রহ রাখি না। এমপি বা কোনো উচ্চপর্যায়ের রাজনৈতিক নেতার জীবনযাপনও আমার পছন্দ নয়। সিঙ্গাপুর বা ইউরোপের মতো দেশগুলোর সঙ্গে তুলনা করলে দেখা যায়, এখানে রাজনৈতিক নেতৃত্বে থাকা কোনো অর্থনৈতিক সুবিধা দেয় না—যদি না আপনি দুর্নীতির পথ বেছে নেন।

তিনি আরও লেখেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, অন্তর্বর্তীকালীন দায়িত্ব শেষ হওয়ার পর কোনো রাজনৈতিক দলে যোগ দেব না; বরং সাংবাদিকতা ও সক্রিয় লেখালেখির দিকে ফিরে যেতে চাই। আমার হাতে কিছু বইয়ের পরিকল্পনা রয়েছে। চাইলে পুরো জীবনটাই কাটিয়ে দিতে পারি শুধু জুলাইয়ের গণজাগরণ নিয়ে লেখালেখি করে। আমার জীবনে এমন স্বতঃস্ফূর্ত, সাহসী, সুন্দর ও ব্যাপক রাজনৈতিক আন্দোলন আর কখনো দেখিনি।

প্রেস সচিব লেখেন, রবার্ট ক্যারো তার পুরো জীবন উৎসর্গ করেছেন লিন্ডন বি. জনসনকে নিয়ে লেখালেখিতে। ঠিক তেমনি একজন লেখক তার জীবনটাই ব্যয় করতে পারেন জুলাই বিপ্লব নিয়ে লেখার মাধ্যমে (যদিও জানি, কেউ কেউ ‘বিপ্লব’ শব্দটি পছন্দ করেন না)। আমার জীবনের এই নতুন অধ্যায়ে আমি কি নিরাপদ থাকতে পারব? গত কয়েক মাসে আমি আওয়ামী লীগের কর্মীদের কাছ থেকে প্রচুর হুমকি পেয়েছি। তবে হতে পারে, এসব ছিল কিছু হতাশাগ্রস্ত মানুষের রাগান্বিত চিৎকার, যারা দেশের মানুষের কাছ থেকে শেষ জনপ্রিয়তাটুকু হারিয়ে ফেলেছে।

তিনি আরও লেখেন, আমি সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখি। তিনিই আমাদের সৃষ্টি করেছেন, এবং তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। আমি আমার অন্তর্বর্তীকালীন পরবর্তী জীবনপর্বের দিকে আশাবাদ নিয়ে তাকিয়ে আছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১১

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১২

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৩

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৫

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৬

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৭

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৮

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৯

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

২০
X