স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০১:৩৫ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার এবার খেলবেন স্কটল্যান্ডের হয়ে

নিউজিল্যান্ডের হয়ে খেলার সময় টম ব্রুস। ছবি : সংগৃহীত
নিউজিল্যান্ডের হয়ে খেলার সময় টম ব্রুস। ছবি : সংগৃহীত

এ মাসের শেষেই স্কটল্যান্ড দলে অভিষেক হতে যাচ্ছে সাবেক নিউজিল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেটার টম ব্রুসের। কানাডায় আগামী ২৭ আগস্ট শুরু হতে যাওয়া ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর ম্যাচগুলোতে নতুন দলের জার্সিতে দেখা যাবে তাকে।

৩৪ বছর বয়সী এই টপ-অর্ডার ব্যাটার স্কটল্যান্ডের হয়ে খেলার যোগ্যতা পেয়েছেন তার বাবা এডিনবার্গে জন্ম নেওয়ায়। ব্রুস অবশ্য ২০১৬ সালে স্কটল্যান্ড ডেভেলপমেন্ট দলে খেলেছিলেন, এরপর পাড়ি জমান নিউজিল্যান্ডে। ২০১৪ সাল থেকে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন তিনি এবং ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে নিউজিল্যান্ডের হয়ে ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

ক্রিকেট স্কটল্যান্ডকে দেওয়া এক বিবৃতিতে ব্রুস বলেন, ‘আমার পরিবারের দীর্ঘ স্কটিশ ঐতিহ্য রয়েছে, তাই আমি জানি, আমাকে বিশ্বমঞ্চে স্কটল্যান্ডের জার্সিতে দেখতে তারা গর্বিত হবে। পাঁচ বছর আগে নিউজিল্যান্ডের হয়ে খেলার সুযোগ পেয়েছিলাম, এখনো আমি বিশ্বমঞ্চে নিজের দক্ষতা দেখাতে চাই এবং স্কটল্যান্ড দলের সাফল্যে অবদান রাখতে চাই।’

তিনি আরও জানান, ২০১৬ সালে স্কটল্যান্ড সেটআপে যুক্ত হওয়ার অভিজ্ঞতা ছিল অসাধারণ, তখনকার সতীর্থ ও প্রতিপক্ষদের উন্নতি তিনি সবসময় অনুসরণ করেছেন। এবার আবার তাদের সঙ্গে একসঙ্গে খেলার অপেক্ষায় আছেন।

২০১৫-১৬ মৌসুমের সুপার স্ম্যাশে ১৪০.২৫ স্ট্রাইক রেটে ২২৩ রান করে নজর কাড়েন ব্রুস। পরের মৌসুমেও ভালো পারফরম্যান্সে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ বিপক্ষে নিউজিল্যান্ড দলে ডাক পান। যদিও আন্তর্জাতিক পর্যায়ে খুব বেশি সফলতা পাননি—১৭ ইনিংসে করেছেন মোট ২৭৯ রান, স্ট্রাইক রেট ছিল ১২২.৩৬, যেখানে দুটি হাফসেঞ্চুরি রয়েছে।

স্কটল্যান্ড পুরুষ দলের প্রধান কোচ ডগ ওয়াটসন ব্রুসকে দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘টম শুধু বিশ্বমানের ক্রিকেটারই নয়, তার রয়েছে বিপুল অভিজ্ঞতা। ৫০ ওভারের ও টি-টোয়েন্টি ক্রিকেটে তার অভিজ্ঞতা মাঠের ভেতরে ও বাইরে দুই জায়গাতেই দলকে বড় মূল্য দেবে।’

এখন দেখা বাকি, টম ব্রুসের অভিজ্ঞতা ও দক্ষতা কতটা স্কটল্যান্ডকে বিশ্বকাপের পথে এগিয়ে নিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১০

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১১

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১২

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৩

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৪

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৫

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৬

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৮

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৯

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২০
X