কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমের টানে ভারত গেলেন বাংলাদেশি যুবক, অতঃপর...

প্রেমের টানে ভারতে গিয়ে আটক হলেন বাংলাদেশি এক যুবক। ছবি : সংগৃহীত
প্রেমের টানে ভারতে গিয়ে আটক হলেন বাংলাদেশি এক যুবক। ছবি : সংগৃহীত

প্রেমের টানে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন বাংলাদেশি এক যুবক। বাংলাদেশে ঘর বাঁধার স্বপ্ন ছিল ভারতের পশ্চিমবঙ্গের এক তরুণীর। আর তাকে দেশে নিয়ে আসতে ভারতে প্রবেশ করেছিলেন বাংলাদেশি প্রেমিক আবদুল সুফিয়ান। ওই যুবককে সহযোগিতার জন্য সঙ্গে যান রুবা আখতার নামে তার এক বান্ধবী। পুলিশ তাকেও আটক করেছে।

বাংলাদেশি প্রেমিকের হাত ধরে ঘর ছাড়েন ভারতীয় ওই তরুণী। কিন্তু তরুণীর পরিবারের অভিযোগ- তাদের মেয়ের বয়স ১৬, নাবালিকা। তাকে ‘অপহরণের’ চেষ্টা করছিল ওই বাংলাদেশি যুবক। এমন অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। আর প্রেমের আড়ালে ওই তরুণীকে ‘পাচারের’ অভিযোগে দুই বাংলাদেশি যুবক ও তরুণীকে আটক করা হয়। রিমান্ডে নিয়ে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আট মাস আগে সুফিয়ানের সঙ্গে পরিচয় হয় আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার ওই তরুণীর। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। বাংলাদেশ গিয়ে ঘরসংসার পাতার স্বপ্নে বিভোর হয়ে যায় ওই তরুণী। ২৭ আগস্ট ‘নিখোঁজ’ হয়। পরদিন কুমারগ্রাম থানা পুলিশের কাছে এ বিষয়টি লিখিতভাবে জানায় তার পরিবার। এরপরই তার খোঁজে নামে আলিপুরদুয়ার জেলা পুলিশ। পুলিশের ধারণা- পাচারকারী চক্রের খপ্পরে পড়েছে ওই কিশোরী। পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিং করে আসামে তার অবস্থান শনাক্ত করে।

সুফিয়ান ও রুবা আখতারকে গত বুধবার মেঘালয়ের শিলং থেকে যাওয়া একটি বাস থেকে আটক করে পুলিশ। বাসটি থেকে উদ্ধার করা হয় ওই তরুণীকে। তাদের তিনজনকেই আলিপুরদুয়ার জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশ ও ফুসলিয়ে অপহরণের মামলা করে এবং গতকাল শনিবার আলিপুরদুয়ার জেলা দায়রা ও জজ আদালতে পাঠায়। আদালত অভিযুক্তদের ৬ দিনের রিমান্ডের আদেশ দেন।

এদিকে পাচারের অভিযোগ মিথ্যা দাবি করেছেন আবদুল সুফিয়ান। তিনি বলেন, ‘ওই মেয়েটি আমার সঙ্গে ঘুরতে গিয়েছিল। পাচার করার অভিযোগ সত্য নয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১০

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১১

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৫

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৬

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৭

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৮

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৯

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

২০
X