কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৬:২৯ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া, উত্তপ্ত গুলিস্তান

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া। ছবি : সংগৃহীত
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া। ছবি : সংগৃহীত

সচিবালয় থেকে ছত্রভঙ্গ হয়ে বেরিয়ে গুলিস্তান এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়েছেন তারা।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৫টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিন কয়েক ঘণ্টা সচিবালয় অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের গেট দিয়ে জোর করে বিক্ষোভ মিছিল নিয়ে ঢুকে পড়েন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়ে শিক্ষার্থীদের সচিবালয়ের ভেতর থেকে সরিয়ে দেয়।

সচিবালয় থেকে বের হওয়ার পর শিক্ষার্থীরা জিরো পয়েন্ট হয়ে গুলিস্তান এলাকার দিকে চলে যান। সেখানে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়ান। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জিরো পয়েন্টে অবস্থান করছেন।

অন্যদিকে শিক্ষার্থীরা গুলিস্তানের বিভিন্ন অলিগলি ও সড়কে অবস্থান করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এ সংঘাতে শিক্ষার্থী ছাড়াও অন্য অনেককে অংশ নিতে দেখা যায়। বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুড়তে দেখা যায়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীর একটি দল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় নানা অনিয়ম নিয়ে বিক্ষোভ করছেন। এ ছাড়া শিক্ষার্থীদের আরেকটি দল ঢাকা বোর্ড হয়ে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। গত এসএসসি পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছেন, তাদের ফল পুনঃমূল্যায়নের দাবি জানাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X