কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

আহতদের চিকিৎসা দেওয়া শুরু করেছে ভারতীয় মেডিকেল টিম

বৈঠকে ভারতীয় চিকিৎসক দল। ছবি : কালবেলা
বৈঠকে ভারতীয় চিকিৎসক দল। ছবি : কালবেলা

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা করতে ভারতীয় একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় এসে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করেছে।

শুক্রবার (২৫ জুলাই) ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্রে জানা যায়, ভারতীয় চিকিৎসক দল ইতোমধ্যে আহতদের চিকিৎসাসেবা দেওয়া শুরু করেছে।

গতকাল বৃহস্পতিবার তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেন। গুরুতর আহতদের অবস্থা পর্যালোচনা করে চিকিৎসা পদ্ধতি নিয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যৎ চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে মূল্যায়ন তুলে ধরেন।

উল্লেখ্য, ২১ জুলাই ঢাকায় ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তারই ধারাবাহিকতায় গত বুধবার চার সদস্যের একটি মেডিকেল টিম- চিকিৎসক ও নার্সসহ ঢাকায় পৌঁছায়।

বর্তমানে ভারত, চীন ও সিঙ্গাপুর থেকে আসা মেডিকেল টিমগুলো আহতদের চিকিৎসায় সম্মিলিতভাবে কাজ করছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১০

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১১

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১২

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৩

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৪

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৫

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৬

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

১৭

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৮

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৯

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

২০
X