কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

কমিশন একটি ঐতিহাসিক দলিল তৈরি করতে চায় : আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। ছবি : সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। ছবি : সংগৃহীত

কমিশন একটি ঐতিহাসিক দলিল তৈরি করতে চায় বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

সোমবার (২৮ জুলাই) দ্বিতীয় দফার ২০তম দিনের বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আলী রীয়াজ বলেন, জুলাই সনদ বাংলাদেশের ভবিষ্যৎ পথচলায় একটি ঐতিহাসিক দলিল করতে চায় কমিশন। মৌলিক সংস্কারের ২০টি বিষয়ের মধ্যে ১২টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো।

তিনি বলেন, কমিশনের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তাবনাগুলো বারবার পরিবর্তন করা হয়। রাজনৈতিক দলগুলো যাতে একমত হতে পারে এজন্য এমনটি করা হয়। আজকের বৈঠকে নারী আসনে নির্বাচন পদ্ধতি ও অমীমাংসিত বিষয়ে কমিশন আলোচন করবে বলেও জানান তিনি।

এর আগে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না কমিশন। সহযোগিতা অব্যাহত রাখলে আগামী ১০ দিনের মধ্যে সনদ বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, অধিকাংশ বিষয়েই কমিশন সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে চলে এসেছে। চলতি মাসের মধ্যেই সহযোগিতা অব্যাহত থাকলে জাতীয় সনদ হবে। ১০ দিনের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানান তিনি।

এরও আগে সংস্কারের ব্যাপারে মানুষ প্রত্যাশা করছে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর দলীয় অবস্থানের কারণে প্রতিদিনের আলোচনায় অর্জন না হলেও এক জায়গায় পৌঁছাতে আশাবাদী ঐকমত্য কমিশন।

দেশের স্বার্থে সংস্কার আলোচনার অগ্রগতি প্রয়োজন উল্লেখ করে ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, আমরা কেউ পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই না, তাই দেশের স্বার্থে আপনারা বিষয়টি বিবেচনা করুন। যে অঙ্গীকার নিয়ে আমরা গত জুলাইয়ে ঐক্যবদ্ধ ছিলাম, তার কতটা অর্জিত হয়েছে? আমরা কি শুধু নিজের ও দলের স্বার্থ চাইব, নাকি দেশের স্বার্থও দেখব? আমরা আশা করি বেশিরভাগ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একমতে নিয়ে আসতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X