কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সোহরাওয়ার্দী মেডিকেলে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি। ছবি : কালবেলা
ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি। ছবি : কালবেলা

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে হাসপাতালটির বহির্বিভাগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটির আয়োজন করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং সহযোগিতায় ছিল হাসপাতালের ব্লাড ট্রান্সফিউশন বিভাগ ও মেডিকেল কলেজের সন্ধানী ইউনিটি।

এ সময় গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের স্মৃতিচারণ এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ছাত্রের এক ব্যাগ রক্ত স্বেচ্ছায় দানের মাধ্যমে এই রক্তদান কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে গত বছর বেশ কয়েকজন স্বেচ্ছায় রক্তদান করায় তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. হুমায়রা বিনতে আসাদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন- অ্যানেস্থেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রেহান উদ্দিন খান, নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নুরুজ্জামান খসরু, হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. গোলাম সরোয়ার মুন, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হাবিব আহমেদ, হেপাটোলজি বিভাগের ডা. শাহেদ আশরাফ।

এ ছাড়াও সন্ধানী ইউনিটের সভাপতি সাঈদ মোর্শেদ, সাধারণ সম্পাদক জিহাদ হোসেন, সহসভাপতি মহসিন আলী, আব্দুল্লাহ আল বারী, ইশতিয়াক আহমেদ অভি, মুশফিকুর রাতুল, ফাতেমা আফরোজ এশা, মেহেদী হাসান, শাহরিয়ার হাসান, শিহাব মির্জাসহ হাসপাতালের সব বিভাগের চিকিৎসক এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএসকেএম/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিমাপে কারচুপি, মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে বড় জরিমানা

শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাত ১টার ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

স্পেনে ফারিণের বিশ্বকাপ উচ্ছ্বাস

খারকিভে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

হুমায়ূন আহমেদ স্মরণে ইউসিটিসির ড্রামা ক্লাবের মঞ্চে ‘নিমফুল’

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, মুসল্লিদের ক্ষোভ

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ / ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপি’র ভূমিকা’ শীর্ষক উপস্থাপনায় বাহিনীর মহাপরিচালক

বাঙালি নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম

১০

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

১১

ব্যাংকের পাশাপাশি শক্তিশালী পুঁজিবাজারই টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি

১২

সচল হচ্ছে রাবি রেলওয়ে স্টেশন

১৩

জাপানে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা ছাড়াল ১০৪ ডিগ্রি ফারেনহাইট

১৪

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৫৮ হাজারে বিক্রি

১৫

এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

১৬

রূপালী ব্যাংকের উদ্যোগ / ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

১৭

বাহরাইনে বাজছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

১৮

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

১৯

মরিয়মের পাসের সন নিয়ে ‘ধোঁয়াশা’

২০
X