বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ে নৌ অবরোধ শুরুর ঘোষণা ইয়েমেনের

চলতি মাসেই হুতিরা লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজ ডুবিয়ে দেয়। ছবি : সংগৃহীত
চলতি মাসেই হুতিরা লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজ ডুবিয়ে দেয়। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সামরিক প্রতিরোধ আরও জোরালো করার ঘোষণা দিয়েছে ইয়েমেন। সোমবার এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েল গাজায় গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও অবরোধ বন্ধ না করলে তাদের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ের নৌ অবরোধ শুরু হবে এবং সামরিক হামলা আরও তীব্র করা হবে।

আল-মাসিরাহ টেলিভিশনের বরাতে পার্সটুডে জানিয়েছে, ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে- গাজার নিরীহ জনগণের ওপর চলমান বিমান হামলা, খাদ্য ও ওষুধের প্রবেশে বাধা এবং আরব দেশগুলোর নীরবতা ইসরায়েলকে উসকে দিচ্ছে। এ অবস্থায় ইয়েমেন একমাত্র নৈতিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই প্রতিরোধ জারি রেখেছে।

ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইসরায়েলের সমুদ্রবন্দরগুলোর সঙ্গে যুক্ত যে কোনো দেশ বা কোম্পানির জাহাজ এখন থেকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আওতায় পড়বে। তারা যে কোনো দেশের মালিকানাধীন হোক না কেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী সেসব জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে।’

তিনি আরও বলেন, এই বিবৃতি প্রচারের সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে সব শিপিং কোম্পানিকে সতর্ক করছি- ইসরায়েলি বন্দরগুলোর সঙ্গে যে কোনো রকম সহযোগিতা বন্ধ করতে হবে। অন্যথায়, তাদের জাহাজ যে কোনো মুহূর্তে হামলার শিকার হতে পারে।

জেনারেল সারি আরও একবার স্পষ্ট করে বলেন, ইসরায়েল যদি চায় উত্তেজনা প্রশমিত হোক, তবে তাদের অবিলম্বে গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ তুলে নিতে হবে এবং বর্বর আগ্রাসন বন্ধ করতে হবে। অন্যথায়, আমাদের সামরিক ও সমুদ্র অবরোধ অভিযান অব্যাহত থাকবে।

তিনি জোর দিয়ে বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের বিরুদ্ধে একটি নৈতিক ও মানবিক অবস্থান নিয়েছে। আমরা কেবল তখনই সামরিক অভিযান বন্ধ করব, যখন গাজার অবরোধ পুরোপুরি প্রত্যাহার করা হবে।

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনের এই চতুর্থ দফার নৌ অবরোধ বিশ্বজুড়ে জাহাজ চলাচল ও বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X