কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৭:৪৩ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ঐকমত্য কমিশনের বৈঠকে হঠাৎ ফায়ার অ্যালার্ম, তদন্ত কমিটি গঠন

ফরেন সার্ভিস একাডেমি। ছবি : সংগৃহীত
ফরেন সার্ভিস একাডেমি। ছবি : সংগৃহীত

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের সময়ে হঠাৎ করে একাডেমিতে স্থাপিত ফায়ার অ্যালার্ম সিস্টেম সক্রিয় হয়ে পড়ে। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে উপস্থিত সবার মধ্যে তাৎক্ষণিক উদ্বেগের সৃষ্টি করে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়।

এতে বলা হয়, অ্যালার্মের প্রতিক্রিয়ায় একাডেমিতে কর্তব্যরত কর্মচারীরা দ্রুত সম্ভাব্য উৎসস্থল পরিদর্শন করেন এবং ঘটনার কারণ অনুসন্ধানে তৎপর হন। প্রাথমিক তদন্তে কোথাও কোনো ধরনের আগুন বা ধোঁয়ার অস্তিত্ব পাওয়া যায়নি। তবে, নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে অধিকতর তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ প্রেক্ষিতে, ফরেন সার্ভিস একাডেমির পরিচালককে আহ্বায়ক করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিসহ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১০

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১২

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৩

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৪

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৫

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৯

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২০
X