কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৯:৫১ এএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণবার্ষিকী আজ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ছবি : সংগৃহীত
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ছবি : সংগৃহীত

আজ ২২শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রায়ণবার্ষিকী। ১৯৪১ সালের এই দিনে পৃথিবীর মায়া কাটিয়ে পরলোকে যাত্রা করেছিলেন তিনি। তার অসামান্য সৃষ্টি গল্প, কবিতা, উপন্যাস, নাটক এবং হাজারো গান—বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বদরবারে পরিচিত করে তুলেছে। তিনি শুধু একজন কবিই নন, ছিলেন একাধারে সংগীতস্রষ্টা, দার্শনিক ও মানবতাবাদী চিন্তক।

দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা সুন্দরী দেবী দম্পতির ১৫ সন্তানের মধ্যে ১৪তম ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারের জোড়াসাঁকোর বাড়িতে জন্মগ্রহণ করেন। মাত্র আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। ১৮৯১ সাল থেকে পিতার আদেশে তিনি নদীয়া, পাবনা, রাজশাহী ও ওড়িশার জমিদারি তদারকির দায়িত্ব নেন এবং কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে দীর্ঘ সময় কাটান। ১৯০১ সালে তিনি সপরিবারে চলে যান বীরভূমের বোলপুর শহরের উপকণ্ঠে শান্তিনিকেতনে, যেখানে গড়ে তোলেন এক অনন্য শিক্ষানিকেতন।

তার জীবদ্দশায় এবং মৃত্যুর পর প্রকাশিত হয়েছে ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধ ও বহু গদ্য সংকলন। সাহিত্যের এই অমর পুরুষ, যিনি বাংলা ভাষাকে পৌঁছে দিয়েছেন বিশ্বসাহিত্যের উচ্চতায়, আজ তার জন্মদিনে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করছেন অগণিত ভক্ত ও অনুরাগী।

১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারে ভূষিত হন, যা বাংলা সাহিত্যকে পৌঁছে দেয় বিশ্বসাহিত্যের মর্যাদাপূর্ণ আসনে। শুধু সাহিত্যের ক্ষেত্রে নয়, আমাদের মহান মুক্তিযুদ্ধেও তার গান ছিল সাহস আর প্রেরণার উৎস। তার রচিত গানই আজ আমাদের জাতীয় সংগীত। এমন বহুমাত্রিক অবদানেই রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির হৃদয়ে চিরন্তন শ্রদ্ধা ও ভালোবাসার স্থান করে নিয়েছেন।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণবার্ষিকী উপলক্ষে ঢাকায় আয়োজিত হয়েছে নানা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। আজ বুধবার সন্ধ্যা ৭টায় ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে হবে ছায়ানটের আয়োজিত স্মরণানুষ্ঠান। গানে, কবিতায় আর আলোচনায় সেখানে তুলে ধরা হবে কবিগুরুর চিন্তা, দর্শন ও সৃষ্টির প্রাসঙ্গিকতা।

এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার বাংলা একাডেমির উদ্যোগে আয়োজন করা হয়েছে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে শুরু হবে এ অনুষ্ঠান। উপস্থিত থাকবেন রবীন্দ্র-গবেষক, সাহিত্যিক ও সংস্কৃতিজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X