কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৫ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্টের কাজ শুরু হয়েছে : আতিক

বনানীতে শেরাটন হোটেলে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ আয়োজিত এক প্যানেল আলোচনায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। ছবি : কালবেলা
বনানীতে শেরাটন হোটেলে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ আয়োজিত এক প্যানেল আলোচনায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। ছবি : কালবেলা

আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ তৈরির কেন্দ্র নির্মাণে প্রাথমিক কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আজ রোববার দুপুরে ঢাকার বনানীতে শেরাটন হোটেলে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ আয়োজিত এক প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।

মেয়র আতিকুল ইসলাম বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইনসিনারেশন প্ল্যান্ট নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই প্ল্যান্ট থেকে দৈনিক ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ২০৪১ সালের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন গড়ে ৩২০০-৩৬০০ টন বর্জ্য উৎপাদন হয়। এ প্রকল্পের মাধ্যমে বাসা-বাড়ির মিক্সড বর্জ্যকে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে শক্তিতে রূপান্তর করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বর্জ্য সম্পদে রূপান্তরিত হবে। পাশাপাশি পরিবেশে কার্বন নিঃসরণের পরিমাণ হ্রাস ও বর্জ্যকে পরিবেশবান্ধব ও মানসম্মত উপায়ে ব্যবস্থাকরণ সম্ভব হবে।

বায়ুদূষণ রোধে করণীয় বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র বলেন, বায়ুদূষণ রোধে সিটি করপোরেশন থেকে ব্রাউজার দিয়ে পানি ছিটানো হয়। নির্মাণকাজের সময় সৃষ্ট ধুলা যেন বায়ুদূষণ না করে সে বিষয়ে আমরা ডেভেলপার কোম্পানিগুলোর সঙ্গে সভা করেছি। পাশাপাশি সারফেস ড্রেনে দেওয়া বর্জ্যের সংযোগের ফলেও পানি দূষণের পাশাপাশি বায়ুদূষণ হচ্ছে। তাই অনসাইটে স্যানিটেশন ব্যবস্থা জরুরি। আমরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে গুরুত্বারোপ করেছি। ইলেকট্রিক স্কুলবাস চালুর পদক্ষেপও নেওয়া হয়েছে।

এসময় মেয়র বলেন, ঢাকা শহরের যানজট নিরসনে ও পরিবেশ রক্ষায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন খালগুলোতে নৌপথ চালু করা হবে। হাতিরঝিলের আদলে মিরপুরের রূপনগর খাল দিয়ে তুরাগ নদী পর্যন্ত নৌপথ চালু করা হবে। রূপনগর খালে মোট ১১টি ব্রিজ রয়েছে। সেগুলোকে আর্চ ব্রিজ নির্মাণের মাধ্যমে এই পথে নৌযান চলাচলের ব্যবস্থা করা হবে। এই শহরকে বাঁচাতে ন্যাচার বেজড সলিউশন করতে হবে। নৌপথ চালুর মাধ্যমে যানজট যেমন কমবে, তেমন পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X