কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আরডিজেএ’র সভাপতি বাতেন বিপ্লব, সেক্রেটারি ইমন

রংপুর বিভাগ সাংবাদিক সমিতির নির্বাচিত সদস্যরা। ছবি : সংগৃহীত
রংপুর বিভাগ সাংবাদিক সমিতির নির্বাচিত সদস্যরা। ছবি : সংগৃহীত

রংপুর বিভাগ সাংবাদিক সমিতির (আরডিজেএ) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সালের জন্য সভাপতি হিসেবে বাতেন বিপ্লব (এশিয়ান টিভি) ও সাধারণ সম্পাদক পদে ইমরুল কাওসার ইমন (ভোরের ডাক) নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নির্বাচন চলে।

নির্বাচনে সভাপতি পদে বাতেন বিপ্লব ৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মশিউর রহমান পেয়েছেন ৪৪ ভোট। এবার অধিকাংশ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হওয়ায় মাত্র চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন– সাধারণ সম্পাদক পদে ইমরুল কাওসার ইমন, সহসভাপতি পদে রাশেদুল হক সরকার (জিরো আওয়ার), হাবিবুর রহমান (ইনকিলাব), যুগ্ম সাধারণ সম্পাদক মাসউদ বিন আব্দুর রাজ্জাক (দীপ্ত টিভি), অর্থ সম্পাদক কাদের বাবু (বাবুই), সাংগঠনিক সম্পাদক গোলেনুর খাতুন রুপা (এসএ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম আরিফ (বাহান্ন নিউজ), সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম খান (এশিয়ান টিভি), ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক আসমাউল মুত্তাকিন সরকার (মাছরাঙা টিভি), দপ্তর সম্পাদক জাহিদ কাজী (প্রতিদিনের সংবাদ)।

কার্যনির্বাহী পদে এম জে ইসলাম (ফিন্যান্সিয়াল পোস্ট), আবুল কাশেম আজাদ (চলমান সময়) ও আরিফ চৌধুরী পলাশ (ডিবিসি টিভি) প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সদস্যদের সর্বাধিক ভোট পেয়ে আরিফ চৌধুরী পলাশ প্রথম, এম জে ইসলাম দ্বিতীয় ও আবুল কাশেম আজাদ তৃতীয় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল হক দুররানী এবং নির্বাচন কমিশনের সদস্য এম এম মাসুদ, সামসুজ্জামান জোহা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X