বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

একযোগে ৯ পুলিশ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা

একযোগে পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ ছাড়া একই পদমর্যাদার একজনের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, বদলি করাদের মধ্যে পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদের এসএমপিতে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

এ ছাড়া পুলিশ অধিদপ্তরের এআইজি ড. এলিজা শারমীনকে বিপিএ সারদায়, রাজারবাগের পুলিশ টেলিকমের সুপার আসমা বেগম রিটাকে নোয়াখালী পিটিসিতে, নোয়াখালী পিটিসি পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ ইমামকে পিবিআইয়ে, আরএমপির উপপুলিশ কমিশনার মো. আব্দুর রশিদকে র‌্যাবে, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যলয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এপিবিএনে, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার কামারুম মুনিরাকে (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) পুলিশ অধিদপ্তরে বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রুহুল আমীনকে (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) হাইওয়ে পুলিশে, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কাজী রুবাইয়াত রুমীকে (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) পিটিসি টাঙ্গাইলে, বিপিএ সারদার অতিরিক্ত পুলিশ সুপার মো. যায়েদ শাহরীয়ারকে (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ঢাকার এসবিতে বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছে।

কালবেলা/এমএ/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X