কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫২ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে সংসদে অভিনন্দন জানালেন এমপিরা

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

জি-২০ সম্মেলন ও ফরাসি প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের কারণে একদিনের বিরতির পর সোমবার (১১ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় তার অধিবেশন কক্ষে প্রবেশকালে টেবিল চাপড়িয়ে উষ্ণ অভিনন্দন জানান সংসদ সদস্যরা।

এর আগে বিকেল পৌনে পাঁচটায় জাতীয় সংসদ অধিবেশন শুরু হয়। মাগরিবের বিরতির পরে বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী প্রস্তাবিত বাংলাদেশ বিমান বিল-২০২৩ এর ওপর আলোচনায় অংশ নেন বিরোধীদলের সংসদ সদস্যরা।

ফখরুল ইমামের বক্তব্যের মাঝখানে ৭টা ৪০ মিনিটের দিকে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকারি দলের সদস্যরা এবং বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙাসহ কয়েকজন সদস্য টেবিল চাপড়িয়ে অভিনন্দন জানান।

এর মধ্যে শুধু রাঙাকে দাঁড়িয়ে টেবিল চাপড়াতে দেখা গেছে। এটি দেখে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী এবং সৈয়দ আবু হোসেন বাবলাকে হাসতেও দেখা যায়। তবে বক্তব্য চলাকালে হঠাৎ টেবিল চাপড়ানোতে হতচকিত হতে দেখা যায় ফখরুল ইমামকে।

এর আগে গত বৃহস্পতিবারে সংসদের অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। এরপর গত শুক্রবার জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতের দিল্লিতে যান। সফর শেষে গত রোববার দেশে ফেরেন তিনি। তবে অধিবেশনে যোগ দেননি তিনি। এরপর সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার পরে অধিবেশনে আসেন প্রধানমন্ত্রী।

এ সময় ফখরুল ইমাম বলেন, প্রধানমন্ত্রী ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের সংসদ সদস্যরা হাত তালিটা দিল, এটাতে মনে হয় অভিনন্দন দিল নাকি! আমরা জানতে চাই আসলে ঘটনাটা কি হলো? তিনি (প্রধানমন্ত্রী) জি-২০ সম্মেলনের প্রত্যেকটা জায়গায় ফায়দা তুলেছেন। এটা ওনার বুদ্ধিমত্তার জন্য পেরেছেন।

দলটির আরেক সংসদ সদস্য রুস্তুম আলী ফরাজী বলেন, প্রধানমন্ত্রী যেহেতু জি-২০ সম্মেলন থেকে ফিরে এসেছেন, এতে বাংলাদেশের মানুষ আশাবাদী, আমরাও তাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তার সুযোগ্য কন্যাকে (সায়মা ওয়াজেদ পুতুল) নিয়ে বড় অর্জন, এ সামিটের সদস্য না হয়েও সমস্ত সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন। বাংলাদেশের পক্ষে কথা বলেছেন, বাংলাদেশের সম্মানের পক্ষে কথা বলেছেন, ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরার কথা বলেছেন। বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার পক্ষে…।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

১০

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

১১

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

১২

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

১৩

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

১৪

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

১৬

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

১৭

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১৮

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

১৯

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

২০
X