কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১২:২১ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ দলকে জামায়াত আমিরের অভিনন্দন

জামায়াত আমির ও বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত
জামায়াত আমির ও বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত

জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনন্দন জানান তিনি।

পেজে দেওয়া এক পোস্টে লেখেন, অভিনন্দন বাংলাদেশ জাতীয় ফুটবল টিমকে!

এদিকে ভারতকে হারাতে বাংলাদেশ ফুটবলের যে দীর্ঘ অপেক্ষা ছিল, সেটি ভেঙেছে আজকের ঐতিহাসিক জয়। মোরছালিনের একাদশ মিনিটে গোল আর পুরো দলের নির্ভীক লড়াই মাঠে যেমন নতুন সম্ভাবনার আলো জ্বালিয়েছে, বাইরে তেমনি অনুপ্রেরণার বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ২২ বছর পর ভারতের বিপক্ষে এই সাফল্য দেখিয়ে দিয়েছে—শৃঙ্খলা, ঐক্য আর আত্মবিশ্বাস থাকলে বাংলাদেশ কী অর্জন করতে পারে। তারেক রহমানের মতে, এই ম্যাচ জয়ের সাথে লাখো ক্রীড়াপ্রেমীর মনে ভবিষ্যতের নতুন আশার সঞ্চার করেছে।

তিনি আরও লিখেছেন, মোরসালিনদের এই লড়াই তরুণদের জন্য বড় প্রেরণা, আর আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রীড়া সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। তার মতে, প্রতিভা লালন, স্বপ্নকে সহায়তা আর খেলোয়াড়দের জন্য শক্ত ভিত তৈরি করা গেলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সামনে আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।

২২ বছর অপেক্ষার পর এমন এক জয়ে মাঠ যেমন উচ্ছ্বসিত, দেশের খেলাধুলা নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে সামাজিকমাধ্যমে—যেখানে ফুটবলের এই সাফল্যকে ভবিষ্যতের পথচলার নতুন সূচনা হিসেবে দেখছেন অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১০

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১১

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১২

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৩

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৪

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৫

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১৬

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১৭

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১৮

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৯

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

২০
X