কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৭ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার জামালপুরের ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ

ভবন উদ্বোধন অনুষ্ঠান মঞ্চে অতিথিদের সঙ্গে জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদ। ছবি : কালবেলা
ভবন উদ্বোধন অনুষ্ঠান মঞ্চে অতিথিদের সঙ্গে জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদ। ছবি : কালবেলা

আওয়ামী লীগ সরকারের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেওয়ায় জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এবং জামালপুর জেলা প্রশাসক বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে জেলা প্রশাসক ইমরান আহমেদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে বলা হয়েছে। তিন দিনের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এর আগে দুপুরে এ ঘটনাটির সত্যতা যাচাইসাপেক্ষে ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন।

গত সোমবার (১১ সেপ্টেম্বর) জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত পৌর ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় আওয়ামী লীগ সরকারের পক্ষে ভোট চান জামালপুরের ডিসি মো. ইমরান আহমেদ।

মো. ইমরান আহমেদ বলেন, ‘দেশের স্বাধীনতার সুফল যোগাযোগ ও উন্নয়ন। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা। আওয়ামী লীগ সরকার এই উন্নয়ন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সরকারকে আবার নির্বাচিত করে ক্ষমতায় বসাতে হবে। এটা প্রত্যেককে অঙ্গীকার করতে হবে। আপনারা এমন উন্নয়ন নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না।’

তার এ বক্তব্যের ভিডিও ও অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যা এখন পর্যন্ত ‘টক অব দ্য জামালপুর’।

এ বিষয়ে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দৃষ্টি আকর্ষণ করলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, নির্বাচন নিয়ে ডিসি ভিডিওতে যা বলেছেন তা খতিয়ে দেখা হবে। নির্বাচন সামনে নিয়ে এখন একজন ডিসি এমন কথা বলতে পারেন না। তাদের নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে মাঠে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১০

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১১

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১২

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৩

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৪

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৫

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৬

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৭

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৮

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

২০
X