কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৪ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

লিবিয়ায় জরুরি ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা দুর্গত লিবিয়ার একটি এলাকা। ছবি : সংগৃহীত
বন্যা দুর্গত লিবিয়ার একটি এলাকা। ছবি : সংগৃহীত

ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলে ব্যাপক প্রাণহানি, বিভিন্ন স্থাপনাসমূহের ক্ষয়ক্ষতিসহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্ত পূর্ব লিবিয়ার জনগণের জন্য মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী পাঠাচ্ছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি ১৩০ জে পরিবহন বিমান প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও ওষুধসহ লিবিয়ার উদ্দেশে যাত্রা করবে।

ওই পরিবহন বিমানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ত্রাণসামগ্রী হিসেবে প্রয়োজনীয় শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং জরুরি জীবনরক্ষাকারী ওষুধ প্রেরণ করা হচ্ছে। এ ছাড়াও সেনাবাহিনী হতে প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য চিকিৎসাসামগ্রী উল্লিখিত বিমানযোগে পাঠানো হচ্ছে। বিমানটি আগামী ১৭ সেপ্টেম্বর প্রত্যাবর্তনের কথা রয়েছে।

জানা যায়, ঝড়ের আঘাতে এবং সৃষ্ট বন্যায় ২০ হাজার জনেরও বেশি মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া আরও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

খাবার, জ্বালানি, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ সরবরাহ, পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা এবং আশ্রয়ের অভাবে ঘূর্ণিঝড় ও বন্যা পরবর্তী সময়ে লিবিয়ায় এক সংকটময় পরিস্থিতির উদ্ভব হয়েছে। এমতাবস্থায়, মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনা এবং ‘সমন্বিত উন্নয়ন’ নীতির ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা ও সার্বিক সমন্বয়ে লিবিয়ার বন্যা দুর্গত মানুষের সাহায্যের জন্য বাংলাদেশ সরকারের তরফ থেকে জরুরি মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১০

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১১

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১২

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৩

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৪

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৭

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৮

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৯

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

২০
X