কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৯ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

‘হস্তক্ষেপ করতে গিয়ে ড. ইউনূস তার আসল চরিত্র উন্মোচিত করেছে’

‘স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ওপর বিদেশিদের হস্তক্ষেপ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন অতিথিরা। ছবি : কালবেলা
‘স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ওপর বিদেশিদের হস্তক্ষেপ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন অতিথিরা। ছবি : কালবেলা

ড. ইউনূসের বিচার কার্যক্রম স্থগিতের আহ্বান জানিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা হয়েছে। বিদেশিরা কোনো দিন বাংলাদেশের কল্যাণ চায় না। তাদের কোনো পরামর্শ গ্রহণ করা হবে না। বিদেশিদের সঙ্গে সুর মিলিয়ে যারা কথা বলবে তারাও রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী সাব্যস্ত হবে। এ ব্যাপারে কারও সঙ্গে আপস করা হবে না। হস্তক্ষেপ করতে গিয়ে ড. ইউনূস তার আসল চরিত্র উন্মোচিত করেছে।

আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি) আয়োজিত ‘স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ওপর বিদেশিদের হস্তক্ষেপ’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়ার সঞ্চালনায় আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মনীন্দ্র কুমার রায়, পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের প্রভোস্ট ড. তৌহিদা রশীদ প্রমুখ বক্তব্য রাখেন। এ ছাড়া অনুষ্ঠানে স্টেট বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ারুল কবির স্বাগত বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, ‘এ দেশের সাথে অন্য কোনো দেশের তুলনা চলে না। আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর হতে চাই না। আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশ হতে চাই। এটি আফগান আর ইরাক নয়। আমাদের সংবিধানে ৪টি মূলনীতি ঠিক করে নিয়েছি, সেটাই হলো আমাদের স্বাধীনতার দর্শন। এর বাইরে আমরা আপনাদের কোনো পরামর্শ শুনব না। ষড়যন্ত্র করে লাভ নেই। আমরা আগামীতে বিশ্ব নেতৃত্ব দিব। এ অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না।’

আলোচনা সভায় ড. আব্দুল মান্নান চৌধুরী বলেন, দেশের বিরুদ্ধে হস্তক্ষেপ করতে গিয়ে ড. ইউনূস তার আসল চরিত্র উন্মোচিত করেছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে একটা সাবধান বাণী উচ্চারণ করতে চাই। বিদেশিরা তো করেছে, দেশের যারা এসবে জড়িত থাকবেন তারাও রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী সাব্যস্ত হবেন। বিবৃতি দেওয়া নোবেল বিজয়ীদের ১৪ জন শান্তিতে নোবেল পাওয়া। তারা আবার আমাদের দেশে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানি / ‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১১

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১২

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৩

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৪

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৫

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৬

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৭

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৮

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৯

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

২০
X