কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০২:৪২ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

ভোট ভিক্ষা করেই পার্লামেন্টে হাজির হবো : ওসমান হাদি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি লিখেছেন, ‘ভোট কেনার বদলে ভোট ভিক্ষা করেই আমি পার্লামেন্টে হাজির হবো।’ রোববার (৯ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব লিখেন।

হাদি লিখেছেন, ভিক্ষুকের কাছ থেকেও টাকা খাওয়া লোকেরা যখন আমারে ‘ভোট ভিক্ষুক’ বলতেছে, তখন সিদ্ধান্ত নিলাম, এখন থেকে প্রতি শুক্রবার জুমার পর ভিক্ষুকের পাশে দাঁড়িয়েই আমি ভোট চাইব। হারাম পয়সায় ভোট কেনার বদলে ভোট ভিক্ষা করেই আমি পার্লামেন্টে হাজির হবো, ইনশাআল্লাহ।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ইতিমধ্যে তিনি প্রচার চালাচ্ছেন। মসজিদে নামাজের পর তার লিফলেট বিতরণের একটি ভিডিও ভাইরাল হয়। এরপর পক্ষে-বিপক্ষে শুরু হয় আলোচনা-সমালোচনা।

ইনকিলাব মঞ্চ হলো একটি সাংস্কৃতিক সংগঠন, যা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার দ্বারা অনুপ্রাণিত হয়ে শরীফ ওসমান হাদির নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। সংগঠনের মূল লক্ষ্য হলো—সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র গঠন করা।

উল্লেখ্য, ঢাকা-৮ আসন মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১০

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১১

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৩

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৪

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৫

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৬

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৭

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৮

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৯

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

২০
X