কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের লকডাউন নিয়ে সতর্ক আছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন নিয়ে সরকার সতর্ক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ঘিরে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তিনি সতর্ক করে বলেন, কোনো ধরনের সন্ত্রাস সহ্য করা হবে না এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। সন্দেহভাজন কাউকে দেখা গেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, লকডাউনকে কেন্দ্র করে মাঠে টহল জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র উদ্ধারের অভিযানও অব্যাহত আছে। এ ছাড়া, রাস্তার ধারে পেট্রোল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, কারণ এসব জ্বালানি ব্যবহার করে অঘটন ঘটানো হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কিছু এলাকায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো সহিংসতা ঘটেনি। এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও সহযোগিতা করতে হবে। তিনি বলেন, সন্দেহভাজন কাউকে দেখলে ধরিয়ে দিন, তবে আইন নিজের হাতে তুলে নেবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১০

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১১

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১২

আ.লীগ নেতা কারাগারে

১৩

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৪

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৫

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৬

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৭

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৮

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৯

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

২০
X