সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

সংস্কার বিরোধীদের সঙ্গে এনসিপির জোট সম্ভব নয় : হাসনাত আব্দুল্লাহ

নারায়ণগঞ্জে এনসিপির জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহসহ অন্যরা। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে এনসিপির জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহসহ অন্যরা। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করে ’২৪-এর জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের সঙ্গে এনসিপির জোট করা সম্ভব নয়। তবে যারা সংস্কার ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে তারা চাইলে প্রয়োজনে আমরা তাদের সঙ্গে জোটবদ্ধ হতে পারি।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের নতুন সমবায় মার্কেট ভবনের নবম তলায় এনসিপির জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনী জোট বা দেশের বৃহত্তর স্বার্থে আমরা সবসময় ছাড় দিয়ে আসছি। আমরা সংস্কার ও জাতীয় ঐকমত্যের প্রশ্নে ছাড় দিচ্ছি। জাতীয় ঐকমত্য ও সংস্কারের প্রশ্নে যারা আসতে চায় আমরা তাদের নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার বিষয়কে ওয়েলকাম জানাব।

তিনি আরও বলেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে আমাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করা হবে। আমাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ইতোমধ্যে আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী ঘোষণার কথা বলেছেন।

এনসিপির এ নেতা বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক। আমাদের সামনের বিষয় নিয়ে চিন্তা করতে হবে। আমরা দেখছি টকশোতে আওয়ামী লীগের যারা সুবিধাভোগী ও পেইড বুদ্ধিজীবী আছে, যাদের ভাড়ায় খাটানো যায়, তারা আওয়ামী লীগের পক্ষে বৈধতা উৎপাদন করেছে। কিন্তু গত দুদিনে তাদের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত আওয়ামী লীগ কখনো গণমানুষের দল ছিল না।

তিনি বলেন, জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাস এগুলো অতীতে কারা করেছিল এবং বর্তমানে কারা করছে এটা গত দুদিনের কার্যক্রমে স্পষ্ট হয়েছে। আওয়ামী লীগের পতন নিয়মতান্ত্রিকভাবে হয়নি যে ব্যালটের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার কথা হবে। আওয়ামী লীগের পতন হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে।

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য জেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি সম্প্রসারিত করা হচ্ছে উল্লেখ করে হাসনাত বলেন, আমরা জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে অফিস করছি। এগুলো আমাদের সাংগঠনিক কার্যক্রমের অংশ।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, সদস্য আহমেদুর রহমান তনুসহ এনসিপি, যুবশক্তি, শ্রমিকশক্তি, ছাত্রশক্তির স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার

ব্রাজিলের বিখ্যাত ভবিষ্যৎদ্রষ্টার মতে এবার বিশ্বকাপ জিতবে পর্তুগাল

দৌলতদিয়ার বাস ডুবির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন : নৌ প্রতিমন্ত্রী

আর্জেন্টিনার সামনে সেই পুরোনো অভিশাপ

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় : উপাচার্য 

বিশ্বকাপে ভুভুজেলা নিষিদ্ধ করল ফিফা, কঠোর হচ্ছে স্টেডিয়াম প্রবেশনীতি

ভেঙে গেল জার্মানীর বিশ্বকাপজয়ী তারকার দুই দশকের সংসার

আম খাওয়ার পর ভুলেও খাবেন না এই ৫ খাবার

অবশেষে ‘অলৌকিক’ সেই গাছ নিয়ে রহস্যের অবসান

অস্ত্র নামাবে না হামাস, সামরিক অস্ত্রভাণ্ডারের সিদ্ধান্তও আলোচনা ছাড়া নয়

১০

জিমেইল হ্যাক করে ব্যাংক থেকে টাকা আত্মসাৎ, মূলহোতাসহ গ্রেপ্তার ২ 

১১

বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

১২

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ যাত্রীর

১৩

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী নিহতের ঘটনায় মিসরের নিন্দা

১৪

রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংসে সুপরিকল্পিত চক্রান্ত চলছে : মির্জা ফখরুল

১৫

বিয়ের মধ্যে প্রচলিত ৩০ কুসংস্কার

১৬

রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

১৭

‘খালে ময়লা ফেলা বন্ধ না করলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে না’

১৮

রোনালদোর চেয়ে মেসি কেন সেরা, ব্যাখ্যা দিলেন ডি মারিয়া

১৯

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

২০
X