বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলের নিলামে খেলোয়াড় কিনতে মানতে হবে যেসব শর্ত

বিপিএলের নিলামে খেলোয়াড় কিনতে মানতে হবে শর্ত। ছবি : সংগৃহীত
বিপিএলের নিলামে খেলোয়াড় কিনতে মানতে হবে শর্ত। ছবি : সংগৃহীত

বিপিএল নিলামে খেলোয়াড় কেনাবেচার জন্য নতুন নিয়ম চূড়ান্ত করেছে গভর্নিং কাউন্সিল। ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যয়সীমা থেকে শুরু করে দেশি-বিদেশি খেলোয়াড়দের ক্যাটাগরি, সর্বোচ্চ দলে ভেড়ানো খেলোয়াড়ের সংখ্যা—সবকিছুতেই এসেছে পরিবর্তন। নিলামকে আরও প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ করতে এই নতুন নীতিমালা তৈরি করা হয়েছে।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দল নিলামের আগে সরাসরি সর্বোচ্চ দুজন বাংলাদেশি (এ ও বি ক্যাটাগরি) খেলোয়াড় এবং কমপক্ষে এক থেকে দুজন বিদেশি খেলোয়াড় দলে নিতে পারবে। এই সাইনিংগুলো তখনই চূড়ান্ত হবে যখন বিপিএল গভর্নিং কাউন্সিলর অনুমোদন দেবে।

বিপিএলের খেলোয়াড় নিলাম হবে দুই ধাপে। প্রথম ধাপে স্থানীয় ক্রিকেটারদের নিলাম ও দ্বিতীয় ধাপে বিদেশি ক্রিকেটারদের নিলাম। নিলাম থেকে কমপক্ষে ১৩ জন স্থানীয় ক্রিকেটারকে দলে নিতে হবে। নিলামের বাইরে সরাসরি সই করানো যাবে সর্বাধিক দুজন খেলোয়াড়কে। প্রতিটি দল সর্বোচ্চ ১৬ জন স্থানীয় ক্রিকেটার নিবন্ধন করতে পারবে। স্থানীয় ক্রিকেটারের জন্য একটি দল সর্বোচ্চ ৪ কোটি ৫০ লাখ টাকা খরচ করতে পারবে। সরাসরি সাইনিং করা দুজন ক্রিকেটারের পারিশ্রমিকের বাইরে থাকবে।

নিলাম থেকে প্রতিটি দলকে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার নিতে হবে। তবে, প্রতিটি দল যত ইচ্ছা বিদেশি ক্রিকেটার নিবন্ধন করাতে পারবে। এক ম্যাচে বিদেশি খেলানো যাবে কমপক্ষে দুজন ও সর্বোচ্চ চারজন। বিদেশি খেলোয়াড়দের জন্য দল প্রতি সর্বোচ্চ দলীয় বাজেট নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যার মধ্যে সরাসরি সাইনিং করানো খেলোয়াড়দের দামও থাকবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X