চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচন ইনক্লুসিভ হবে : শফিকুল আলম

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুল আলম। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুল আলম। ছবি : কালবেলা

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী নির্বাচন ফ্রি-ফেয়ার ও ইনক্লুসিভ হবে। সব জনগণ যেখানে অংশগ্রহণ করবে। খুব উৎসবমুখর পরিবেশে ইলেকশন হবে। বিদেশে কোনো ইলেকশন হলে দেখবেন টেরই পাওয়া যায় না যে নির্বাচন হচ্ছে।

তিনি মঙ্গলবার (১১ নভেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন চার তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, ১৩ তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ এক ধরনের ধ্বংসাত্মক কাজ করার চেষ্টা করছে। এ পর্যন্ত ৭টি বাসে আগুনের ঘটনা ঘটেছে। আমরা তদন্ত করছি, তবে ধারণা করছি এটা আওয়ামী লীগেরই কাজ; আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো করছে। এর মধ্যে ডেমরায় একজনকে হাতেনাতে আটক করা হয়েছে তার বাড়ি ডেমরা। বাসে আগুন দেওয়ার কারণে ময়মনসিংহে একজন ঘুমন্ত বাসচালক নিহত হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে—কেন তাদের নিষিদ্ধ করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে যখন খুবই ভালো ইলেকশন হয়েছে বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের আমলের কয়েকটি নির্বাচন। ছেলে-মেয়ে, বাবা-মা সবাই একসঙ্গে ভোটকেন্দ্রে ভোট দিয়েছে। গ্রামের সমস্ত লোকজন ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করে আড্ডা দেয়। ইলেকশনে কে জিতবে এ আলাপ আলোচনা করে। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রমিস করেছেন— বাংলাদেশের ইতিহাসের বেস্ট ইলেকশন হবে এবার।

কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক রাজিব মাহমুদ, শিক্ষা অধিদপ্তরের প্রকৌশলী এসএম শাহিনুর মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন, অফিসার ইনচার্জ মো. হিলাল উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমতিয়াজ আহমেদ ভুঁইয়া ও সহকারী প্রধান শিক্ষিকা বিবি মরিয়ম।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X