বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ইসলাম ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

কেউ কবরের পাশে দাঁড়ালে মৃত ব্যক্তি কি টের পান?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মৃত্যু জীবনের ঘনিষ্ঠ সঙ্গী। জন্ম নিলে একদিন মারা যেতে হবে। মায়াঘেরা দুনিয়ার রূপ-রঙ ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমাতে হবে- যেখানে কেউ কারও বন্ধু হবে না, হবে না শত্রুও। নিজের দায়িত্ব নিজেই নিতে হবে।

এ প্রসঙ্গে রাব্বুল আলামিন আল কোরআনে ইরশাদ করেছেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবেই কিয়ামতের দিন পাবে।’ (সুরা আলে ইমরান : ১৮৫, সুরা আনকাবুত : ৫৭)

সুরা নাহলে আল্লাহ তায়ালা বলেন, ‘অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে, তখন এক মুহূর্তও বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না।’ (আয়াত : ৬১)

সুরা আবাসাতে রাব্বুল আলামিন বলেন, ‘সেদিন মানুষ নিজের ভাই, নিজের মা, নিজের পিতা, নিজের স্ত্রী ও সন্তানাদি থেকে পালাবে। তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির ওপর সেদিন এমন সময় এসে পড়বে, সে নিজেকে ছাড়া আর কারও প্রতি লক্ষ করার মতো অবস্থায় থাকবে না।’ (আয়াত : ৩৪-৩৭)

‘মৃত্যু নিশ্চিত’ এ কথা সব ধর্মের মানুষই বিশ্বাস করেন। আর কোনো মুসলমান মারা গেলে অপর মুসলমানের ওপর মৃতের গোসল, কাফন, জানাজা ও দাফন করা আবশ্যক হয়ে যায়। আবার দাফন-কাফন সম্পন্ন করার পর তার কবর জিয়ারত করাও সুন্নত।

হাদিসে রাসুল (সা.) বলেছেন, এখন থেকে কবর জিয়ারত কর। কারণ তা দুনিয়াবিমুখতা এনে দেয় এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়।’ (সুনানে ইবনে মাজাহ : ১৫৭১)

এ প্রেক্ষাপটে অনেকেই জানতে চান, ‘কবর জিয়ারত করলে বা সালাম দিলে মৃত ব্যক্তি কি টের পান?’ চলুন, জেনে নিই শরিয়তের দৃষ্টিভঙ্গি ও বিশেষজ্ঞ আলেমদরে মতামত—

ওলামায়ে কেরামের ভাষ্য

প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ ইউটিউবে এক আলোচনায় বলেন, ইমাম ইবনে আব্দুল বার (রাহি.), ইবনুল কায়ুমসহ (রাহি.) অধিকাংশ সালাফদের মতে, আমরা যখন কোনো মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই, সালাম পেশ করি, জেয়ারত করি— তখন তারা সেটা টের পান।

কারণ, তাদের ধ্বংসাবশেষ মাটির সঙ্গে মিশে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন বারযাখি জীবনে (মৃত্যুর পর থেকে হাশরের ময়দানের আগ মুহূর্ত) তাদের এক প্রকারের রুহ দান করেন, যার মাধ্যমে তারা বিশেষ কিছু জিনিস অনুভব করার ক্ষমতা লাভ করেন।

এই বিশেষ জিনিসগুলোর মধ্য থেকে একটি হলো জিয়ারত। অর্থাৎ, কেউ যখন মৃত ব্যক্তির কবর জিয়ারতে যান, তখন তারা টের পান। এ ছাড়া জিয়ারতকারী যখন সালাম দেন, মৃত ব্যক্তি সেই সালামের উত্তরও দেন। কিন্তু আমরা সেটা শুনতে পাই না। জাস্ট এটুকুই।

হাদিসের ভাষ্য

রাসুল (সা.) বলেন, ‘যখন কোনো মুসলিম ব্যক্তি দুনিয়ায় পরিচিত তার কোনো মৃত ভাইয়ের কবরের পাশ দিয়ে গমন করে এবং তাকে সালাম দেয়, তখন তার সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ ওই মৃত ব্যক্তির রুহকে ফেরত দেন।’ (আল-ইসতিজকার : ১/১৮৫)। রাসুল (সা.) কবরবাসীদের জীবিতদের মতো সম্বোধন করে সালাম দিতে বলেছেন। তিনি (সা.) জানিয়েছেন, তোমরা এভাবে সালমা দাও, ‘তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, হে মুমিনদের গৃহে বসবাসকারী।’ (মুসলিম : ২৪৯)

উল্লিখিত হাদিস দ্বারা বোঝা যায় যে, মৃত ব্যক্তি তাকে চিনতে পারেন এবং তার সালামের জবাব দেন। এ ছাড়াও মুসলিম শরিফের অন্য এক হাদিসে বলা হয়েছে, ‘মৃত ব্যক্তির জানাজার পর তার কবরের পাশে কিছুক্ষণ অবস্থান করা সে পছন্দ করে ও ভালোবাসে।’ (হাদিস-১২১)

কালবেলা/এমএসকেএম/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X