রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ

অজিত দোভাল ও ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত
অজিত দোভাল ও ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

ভারতের নয়া দিল্লিতে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এ বৈঠকে অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ড. খলিলুর রহমান।

বুধবার (১৯ নভেম্বর) নয়া দিল্লিতে দুই পররাষ্ট্র উপদেষ্টার বৈঠকে তিনি এ আমন্ত্রণ জানান। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক প্রেস রিলিজে এ তথ্য জানিয়েছে।

কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত খলিলুর রহমান তার নেতৃত্বাধীন প্রতিনিধি দল নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে এ বৈঠক করেন।

বৈঠকে দুই দেশে নিরাপত্তা-সংক্রান্ত আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলেন খলিলুর রহমান ও অজিত দোভাল।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র জানিয়েছে, সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে। সকালে জোটের নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন শুরু হবে। আর মধ্যাহ্নভোজের পর তা শেষ হবে। ওই দিন বিকেলেই খলিলুর রহমানের ঢাকার উদ্দেশে দিল্লি ছাড়ার কথা রয়েছে।

কলম্বো সিকিউরিটি কনক্লেভ একটি আঞ্চলিক নিরাপত্তা জোট। গত বছর মরিশাস আয়োজিত অষ্টম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে বাংলাদেশকে পঞ্চম সদস্য হিসেবে স্বাগত জানায়। সিএসসিতে রয়েছে- ভারত, শ্রীলঙ্কা, মরিশাস ও মালদ্বীপ। আর সেশেলস পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে অংশ নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X