কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৭ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা শহরে জার্মান তেলাপোকার দৌরাত্ম্য

অনেক সরু জায়গাতেও অনায়সে প্রবেশ করতে পারে জার্মান তেলাপোকা। ছবি : সংগৃহীত
অনেক সরু জায়গাতেও অনায়সে প্রবেশ করতে পারে জার্মান তেলাপোকা। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকাতে ছড়িয়ে পড়েছে জার্মান তেলাপোকা। এদের দৌরাত্ম্যে অতিষ্ঠ রাজধানীর বাসিন্দারা। বালাই দমন সেবা প্রদানকারী সংস্থাগুলো জানিয়েছে, ঢাকার শতকরা ৮০ ভাগ অ্যাপার্টমেন্টে তেলাপোকার উপদ্রব রয়েছে। এরই মধ্যে দ্রুতহারে বাড়ছে জার্মান তেলাপোকার বিস্তার। সোমবার (১৮ সেপ্টেম্বর) টিবিএস নিউজের এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অনেক আগে থেকেই ঢাকা শহরে তেলাপোকার উপদ্রব ছিল। আবাসিক এলাকা, রেস্তোরাঁ, হাসপাতাল এবং শহরের সর্বত্র দেখা যেত আমেরিকান তেলাপোকা। এটি এক ইঞ্চি দৈর্ঘ্যের ছিল। বর্তমানে এই তেলাপোকার সংখ্যা অনেক কমে গেছে। তবে, এখন চীনা তেলাপোকা নামে পরিচিত জার্মান তেলাপোকার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। ছোট ছোট এই তেলাপোকাগুলোর কারণে অতিষ্ঠ হয়ে উঠেছেন নগরবাসী। আকারে খুব ছোট হওয়ায়, এরা সহজেই সূক্ষ্ম ফাঁকফোকর দিয়ে এমনকি ঢাকা দেওয়া খাবারেও প্রবেশ করতে পারে। ছোট্ট বাদামি রঙের এই তেলাপোকা দ্রুতই এক ফ্ল্যাট থেকে অন্য ফ্ল্যাটে বংশবিস্তার করে, মহাসমস্যা হয়ে দাঁড়ায়।

নেহা পেস্ট কন্ট্রোল সার্ভিসের স্বত্বাধিকারী জিয়া উদ্দিন জানিয়েছেন, ঢাকার শতকরা ৮০ ভাগ বাসাবাড়িতে বর্তমানে জার্মান তেলাপোকার উপদ্রব আছে। ঢাকার প্রায় ৫০০ ফ্ল্যাটে তার কোম্পানি বালাই দমন সেবা দিয়েছে। ৯ বছর ধরে এই ব্যবসায় জড়িত আছেন জিয়া উদ্দিন। তিনি বলেন, এই সময়ের মধ্যেই জার্মান তেলাপোকার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ছোট প্রজাতির এই তেলাপোকা মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। তবে কীটনাশকের প্রভাবে আমেরিকান তেলাপোকার সংখ্যা কমে গিয়েছে।

জার্মান তেলাপোকার আগমন

ঢাকা শহরে সবসময়ই তেলাপোকার অবাধ বিচরণ ছিল। তবে বিদেশ ভ্রমণ এবং আমদানিকৃত পণ্যের মাধ্যমে জার্মান তেলাপোকার বিস্তার ঘটেছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এই তেলাপোকা এসেছে।

বিদেশ থেকে আমদানি করা পেঁয়াজ, আদা বা রসুনের সঙ্গেও এই তেলাপোকা আসতে পারে। আমদানিকৃত এসব পণ্যের গায়ে এই তেলাপোকার লার্ভা বা ডিম সেঁটে থাকে। পরবর্তীতে তারা বংশ বিস্তার করে। সুতরাং বলা যেতে পারে, আমদানি করা পণ্যের মাধ্যমে প্রথমে মুদি দোকানে যায় তেলাপোকা। এরপর ক্রেতার মাধ্যমে বাসাবাড়িতে এদের ঠাঁই হয়।

জিয়া উদ্দিন জানান, কিছু কিছু পেঁয়াজের গায়ে কালো কালো দাগ দেখা যায়। এগুলোই হলো জার্মান তেলাপোকার পিউপা বা লার্ভা। তাই এগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে।

জার্মান তেলাপোকা দমনের উপায়

এই জার্মান তেলাপোকা থেকে মুক্ত থাকার একমাত্র উপায় ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বিশেষ করে রান্নাঘর যেন পরিষ্কার থাকে সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। বালাই দমন সেবাদাতারা জানিয়েছেন, অপরিচ্ছন্ন রান্নাঘরেই জার্মান তেলাপোকার উপদ্রব থাকে। রান্নাঘর পরিচ্ছন্ন থাকলে বাসাবাড়ি তেলাপোকা মুক্ত রাখা সম্ভব। তবে এরপরেও যদি এই তেলাপোকা দূর করা না যায়, তাহলে অবশ্যই বালাই দমন সেবাদাতাদের সাহায্য নিতে হবে।

এই তেলাপোকা দমনের বিষয়ে জিয়া উদ্দিন বলেন, অপরিচ্ছন্ন রান্নাঘর তেলাপোকার স্বর্গরাজ্য। আপনি যদি এটা পরিষ্কার রাখতে পারেন, তাহলে কখনোই তেলাপোকা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। যেসব রান্নাঘর একটু বেশি ময়লা, সেখানেই বাসা বাধে এই তেলাপোকা। অন্যদিকে যারা রান্নাঘর একদম পরিচ্ছন্ন রাখেন– তাদের বাড়িতে তেলাপোকার উপদ্রুপ হয় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X