কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মামুনের মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সাংবাদিক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের মামলা প্রত্যাহারের দাবিতে ডিআরইউতে মানববন্ধন করা হয়। ছবি: কালবেলা
সাংবাদিক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের মামলা প্রত্যাহারের দাবিতে ডিআরইউতে মানববন্ধন করা হয়। ছবি: কালবেলা

দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকার (সিজেএফডি) উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা প্রতিটি মুহূর্তে চ্যালেঞ্জের মধ্যে কাজ করেন। যারা দুর্নীতি আর অনিয়মের সঙ্গে যুক্ত তাদের সম্পর্কে লিখেন। সাংবাদিকদের দেশ ও জনগণের জন্য সত্য তুলে ধরতে হয়। কিন্তু দেশ ও জনগণের জন্য কাজ করতে গিয়ে সাংবাদিকরা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হয়রানির শিকার হচ্ছেন। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এই ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। সম্প্রতি এই আইনটি সংশোধন করা হয়েছে। কিন্তু আমাদের দাবি, আইনটি বাতিল করা হোক।

সিজেএফডি’র কার্যনির্বাহী কমিটির সদস্য আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়াউল হক সবুজের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তৃতা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দফতর সম্পাদক সেবিকা দেবনাথ, বাংলাদেশ হেলথ রিপোর্টাস ফোরামের সভাপতি রাশেদ রাব্বি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মীর মোহাম্মদ জসিম ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস মোবারক।

বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের জন্য গণমাধ্যমকর্মীদের যখন তখন রাস্তায় দাঁড়াতে হচ্ছে। সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মামলা করেছেন একজন এমপির কর্মী। মামলা দায়েরের ৪৯ দিন পর মামুন এ সংবাদ জেনেছেন। আমরা এই মামলা নিয়ে শঙ্কিত। তাকে হয়রানি করা হতে পারে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই দৈনিক যুগান্তরের আবদুল্লাহ আল মামুন কেন দেশের কোনো সাংবাদিক যদি ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় হয়রানির শিকার হন, তাহলে সাংবাদিকরা তা সহ্য করবে না।

বক্তারা আরও বলেন, আমাদের সহকর্মী মামুনের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেটি প্রত্যাহার করা হোক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সব সাংবাদিকের বিরুদ্ধে এ আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। আইনটির কারণে দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারার বিকাশ ক্ষতিগ্রস্ত হবে।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই দৈনিক যুগান্তরে ‘আওয়ামী লীগের জরিপের কাজ শেষ পর্যায়ে, বর্তমান এমপি বাদের তালিকা হবে দীর্ঘ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের জের ধরে গত ৩০ জুলাই ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলামের সমর্থক প্রভাত শাহা বালিয়াডাঙ্গী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান থেকে ছোড়া ২০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত

নতুন কুঁড়ি স্পোর্টসে জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

থানায় রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেলেন বৈষম্যবিরোধী নেতা মাহাদী

ওমান উপসাগরে ইরানি কার্গো বার্জে হামলা

নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা স্থগিত করল মালয়েশিয়ার বিমান সংস্থা

বড় কয়েকটি খাতে আসতে পারে বড় কর ছাড়ের প্রস্তাব

‘আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা অমার্জনীয় অপরাধ’

অলৌকিক পুনর্মিলন, ৫৮ বছর পর জন্মপরিচয় ও পরিবার ফিরে পেলেন দুলাল

শিক্ষা খাতে বাড়তে পারে ৪৩ হাজার কোটি টাকা

১০

খাবার মিললে খান, না পেলে অনাহারে থাকেন জাহেরা বেগম

১১

ফিফা বিশ্বকাপ ২০২৬: ৪৮ দলের স্কোয়াড দেখে নিন এক নজরে

১২

কৃষক কার্ডের জন্য ১ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব

১৩

সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১৪

বাড়ছে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা

১৫

যুবলীগের কেন্দ্রীয় নেতা শেখ রাসেল গ্রেপ্তার

১৬

ব্যাংক হিসাব খুলতে লাগবে টিআইএন, ছাড় পেতে পারেন যারা

১৭

বাজেট ২০২৬-২৭ / ধনীদের ওপর বাড়ছে করের চাপ, ৩ কোটির বেশি আয়ে কর ৩৫ শতাংশ

১৮

মিয়ানমারে মার্কিন কূটনীতিকের রহস্যজনক মৃত্যু, আটক থাই নারী

১৯

স্বাস্থ্যখাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

২০
X