কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর মগবাজারে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজধানী ঢাকার হাতিরঝিল থানার বড় মগবাজার এলাকার একটি বাসা থেকে ফারজানা (১৪) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে বড় মগবাজার গ্রীনওয়ে রোডের তৃতীয় তলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ফারজানার বাড়ি ভোলা জেলার তজমুদ্দিন থানার চর জহুরুদ্দিন গ্রামে। তার বাবার নাম রবিউল ইসলাম। মগবাজারের বাসায় গৃহকর্মীর কাজ করতেন তিনি।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল আলম সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, গত রাতে খবর পেয়ে বড় মগবাজারের ওই বাসা থেকে ফারজানার মরদেহটি উদ্ধার করি। এ সময় তার মরদেহ ড্রয়িং রুমে শায়িত অবস্থায় ছিল। পরে মরদেহের সুরতহাল সম্পন্ন করি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, মৃত ফারজানা সাহাবুদ্দিন সবুজের বাসায় কাজ করত। গত রাতে সাহাবুদ্দিন সবুজ বরিশাল থেকে রাত পৌনে ২টার দিকে বাসায় আসেন এবং বাথরুম ও ড্রয়িংরুমের লাইট জ্বালানো অবস্থায় দেখতে পান। ফারজানাকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি। পরে বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। একপর্যায়ে বাথরুমের দরজা ভেঙে দেখেন ফারজানা কাপড় রাখার স্ট্যান্ডের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে নিজেরাই মরদেহ নামিয়ে থানায় খবর দেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১১

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১২

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৩

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৪

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৫

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৬

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৭

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৮

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৯

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

২০
X