কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ১২:৪২ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি কথা বলবেন ডিএমপি কমিশনার

কথা বলছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ছবি : সংগৃহীত
কথা বলছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ছবি : সংগৃহীত

রাজধানীর থানাগুলোর সেবার মান বাড়াতে ‘মেসেজ টু কমিশনার’ হটলাইন সেবা চালু করা হবে। এই হটলাইনের সেবার মাধ্যমে ভুক্তভোগীরা সরাসরি ঢাকা মেট্রোপলিটন কমিশনারের সঙ্গে কথা বলতে পারবেন।

সোমবার (২ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেস-এ সাংবাদিকদের এসব কথা বলেন নবনিযুক্ত কমিশনার হাবীবুর রহমান।

ডিএমপি কমিশনার বলেন, ‘মেসেজ টু কমিশনার’-এ ভুক্তভোগীরা থানায় গেলে সেবা না পেলে যে কেউ কমিশনার বরাবর মেসেজ দিতে পারবেন। এ ছাড়া ডিবিতে যেয়েও সেবা না পেলে যে কেউ মেসেজের মাধ্যমে সরাসরি আমাকে জানাতে পারবেন।

কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ট্রাডিশনাল ক্রাইম থেকে ডিএমপির ক্রাইমের ধরন আলাদা। নতুন ক্রাইমের দিকে ধাবিত হচ্ছে ডিএমপিতে। এর বড় কারণ প্রযুক্তি। সাইবার ক্রাইম মোকাবিলায় ডিএমপি উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণ করে যাচ্ছে। ডিএমপির দক্ষতা ও যোগ্যতা অনেক বেশি।

যানজট নিরসনে কী ধরনের ভূমিকা রাখবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকার যানজটপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করে সেখানকার সমস্যাগুলোও চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া দুই সিটির সঙ্গে একযোগে এই সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়া হবে। গণপরিবহনের চালকদের জন্য আমরা তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও নেব।

এ সময় সাংবাদিকদের প্রশ্নে আমেরিকার ভিসানীতির বিষয়টি আসলে তিনি বলেন, আমেরিকার ভিসানীতি নিয়ে পুলিশের কোনো সমস্যা নেই। এটা কোনো প্রতিষ্ঠানের ওপর দেওয়া হবে না। এটা ব্যক্তিকে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে : মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১০

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১১

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১২

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৫

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৬

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৮

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৯

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

২০
X