ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০২:২৭ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাডার বৈষম্যের নিরসন চেয়ে ৭ দাবিতে সর্বাত্মক কর্মবিরতিতে শিক্ষকরা

ক্যাডার বৈষম্যের নিরসন চেয়ে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। ছবি : কালবেলা
ক্যাডার বৈষম্যের নিরসন চেয়ে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। ছবি : কালবেলা

ক্যাডার বৈষম্যের নিরসন চেয়ে ৭ দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির শিক্ষকরা। এসময় শিক্ষকরা কলেজের সব ক্লাস বা পরীক্ষা বর্জন করেন।

সোমবার (২ অক্টোবর) বেলা পৌনে ১২টায় ঢাবি অধিভুক্ত ইডেন মহিলা কলেজ গেটে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, ইডেন মহিলা কলেজ ইউনিটের আয়োজনে এই কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

কর্মবিরতির এই অবস্থান কর্মসূচি বিকেল ৪টা পর্যন্ত চলবে বলে জানান শিক্ষকরা। এ সময় ইডেন কলেজের প্রায় ২৬০ জন শিক্ষক উপস্থিত ছিলেন। শিক্ষকরা ক্যাডার বৈষম্যের নিরসন চেয়ে ৭টি দাবি তুলে ধরেন। সেগুলো হলো-

১. আন্তঃক্যাডার বৈষম্য নিরসন। ২. সুপার নিউমারারি পদে পদোন্নতি। ৩. অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ। ৪. অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা। ৫. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল। ৬. শিক্ষা ক্যাডার তপিশলভুক্তপদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার এবং ৭. প্রয়োজনীয় পদ সৃষ্টি।

বক্তারা বলেন, আমরা সকাল থেকেই ক্যাডার বৈষম্যের নিরসনে আন্দোলনে নেমেছি। আমরা দীর্ঘদিন ধরেই আমাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করলেও সেটাকে উপেক্ষা করা হচ্ছে। আমরা যোগ্য হয়েও আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের নিজস্ব মন্ত্রণালয়ে আমাদের শিক্ষা ক্যাডারের লোকবল রেখে অন্য ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হচ্ছে যা একটা বৈষম্য। আমাদের বাৎসরিক ছুটি থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা চাই আমাদের শিক্ষা ক্যাডারে নতুন পদ সৃষ্টি করা হোক এবং আমাদের পদোন্নতিসহ সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হোক।

ইডেন মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শামিমা নাসরিন বলেন, আমাদের নিজস্ব মন্ত্রণালয়ে অন্য ক্যাডার থেকে নিয়োগ হয় কিন্তু আমাদের যোগ্য শিক্ষকরা সেই মর্যাদা পায় না। আমাদের শিক্ষকদের পদোন্নতি ৪র্থ গ্রেডে গিয়ে থেমে যায়। আমরাও তো বিসিএস পরীক্ষা দিয়েই ক্যাডার হয়েছি তাহলে আমরা কেন ১ম, ২য় বা ৩য় গ্রেডে পদোন্নতি পাব না?

তিনি বলেন, পদোন্নতি না হওয়ায় শিক্ষকদের বাৎসরিক ইনক্রিমেন্ট হয় না। এটা আমাদের প্রতি আর্থিক বৈষম্য। তাছাড়া জুনিয়র শিক্ষকদের পদোন্নতি হতে অনেক বেশি সময় লাগে। আমি নিজে ৮ বছর ধরে পদোন্নতি পাচ্ছি না। আর কতদিন গেলে আমি পদোন্নতি পাব সেটাও জানি না। একজন শিক্ষক যদি ১৩-১৪ বছর কোনো পদোন্নতি না পান তাহলে স্বাভাবিকভাবেই তার পাঠদানে আগ্রহ কমে যাবে যার ফল ভোগ করতে হয় কলেজের শিক্ষার্থীদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X