কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ঢাকায় সম্মিলিত ইসলামী দলের বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে ঢাকায় সম্মিলিত ইসলামী দলের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে ঢাকায় সম্মিলিত ইসলামী দলের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

ফিলিস্তিনে দীর্ঘ দিন ধরে নারী-পুরুষ ও শিশুর উপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সম্মিলিত ইসলামী দলের উদ্যোগে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়ছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) জাতীয় মসজিদ বায়তুল মুকাররম উত্তর গেটে বাদ আছর এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি বায়তুল মুকাররম থেকে শুরু হয়ে কাকরাইল মোড় ঘুরে পানির ট্যাংকির সামনে গিয়ে শেষ হয়।

সম্মিলিত ইসলামী দল সমূহের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন মাজলিসে সাদরাতের সদস্য মীরের সরাইয়ের পীর শাহ আব্দুল মমিন নাছেরি, ইসলামী কানুন বাস্তবায়ন পরিষদের মহাসচিব মাওলানা মুফতি ফয়জুল্লাহ আশরাফী, সম্মিলিত ইসলামী দল সমূহের সমন্বয়ক মুফতি ড. খলিলুর রহমান মাদানী, খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবুল কাসেম কাসেমী, মুসলিম জনতা ঐক্য পরিষদের আমির মাওলানা আজিজুর রহমান আজিজ, মজলিসুল মুফাসসিরিনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ গোপালগঞ্জী, ছারছীনার পীর সাহেব আরিফ বিল্লাহ সিদ্দিকী, পীর মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, জনসেবা আন্দোলনের মহাসচিব মুফতি মোহাম্মদ ইয়ামিন,খেলাফতে রব্বানির মহাসচিব মাওলানা লুৎফর রহমান,আহকামে হেফাজতের সদস্য সচিব অধ্যাপক মাওলানা আব্দুস সবুর মাতুব্বর অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, ড. মওলানা হাবিবুর রহমান, জাতীয় ক্ষতি পরিষদের আমির মুফতি মাসুদুর রহমান জাহেদী,কওমী মুভমেন্ট এর মহাসচিব মাওলানা হাফেজ শফিকুল ইসলাম হাফেজজী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আব্দুল মান্নান, কামেশ্বরিয়া হেফাজত কমিটির মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুস সবুর মাতব্বর, ইসলামী ঐক্য জোটের কেন্দ্রীয় নেতা মুফতি সানাউল্লাহ রহমানী, মুফাসসেরে কোরআন মাওলানা আবুল কাশেম গাজী, মুহাদ্দিস মাওলানা মাহফুজুর রহমান পাঠান, মাওলানা মাসুম বিল্লাহ মাদানী, মুহাদ্দিস ডক্টর জাকির হোসাইন আজহারী, মুফতি শরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা অবিলম্বে ফিলিস্তিনে অবৈধ দখলদার ইসরায়েলি হামলা ও আক্রমণ বন্ধের দাবি জানান। সেইসঙ্গে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান। তারা বলেন, ইসরায়েল মুসলিমদের শত্রু। তারা মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X