বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

শত ফুল ফুটতে দিন, সবচেয়ে সুন্দরটি বেছে নেব

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘শত ফুল ফুটতে দিন। যে ফুলটি সবচেয়ে সুন্দর, সেটি আমি বেছে নেব।’

আজ বুধবার (২১ জুন) গণভবনে সুইজারল্যান্ড সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনের শুরুতেই সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। পরে প্রধানমন্ত্রী চলমান বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

ওই সময় সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল মন্তব্য করেন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এবং ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে পরিচ্ছন্ন প্রার্থী দেওয়া হয়েছে। পরে তিনি জানতে চান, জাতীয় নির্বাচনেও এই ধারা অব্যাহত থাকবে কিনা।

উত্তরে সরকারপ্রধান বলেন, ‘আমাদের দেশে গণতন্ত্র আছে, গণতন্ত্রের ধারাবাহিকতা আছে। এ কারণেই দেশের উন্নতি হয়েছে। মানুষের মধ্যে আস্থা-বিশ্বাস ফিরে এসেছে, দারিদ্র্য দূর হয়েছে। পঁচাত্তর-পরবর্তী অবস্থার কথা চিন্তা করেন। মানুষের ভোটের অধিকার ছিল না, আমরা অনেক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তা জনগণকে ফিরিয়ে দিয়েছি। আওয়ামী লীগ সব সময় গণতন্ত্রে বিশ্বাসী বলেই গণতন্ত্র ফিরে এসেছে।’

প্রধানমন্ত্রী বলেন, এ অবস্থায় প্রার্থী হওয়ার জন্য অনেকেরই আগ্রহ থাকবে, এতে কোনো সন্দেহ নেই। কাকে প্রার্থী করা হবে, কাকে হবে না—এ ব্যাপারে আমাদের দলেরও একটা লক্ষ্য থাকে। একটা অবাধ, নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন হবে, এটা আমাদেরও দাবি। অনেকেই তো প্রার্থী হতে পারে। প্রার্থী যদি হয়, শত ফুল ফুটতে দিন। যে ফুলটি সবচেয়ে সুন্দর, সেটি আমি বেছে নেব।’

প্রধানমন্ত্রী গত ১৪ থেকে ১৫ জুন অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ এ যোগ দেন। ১৩ জুন সুইজারল্যান্ডের জেনেভায় যান তিনি। ১৪ জুন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার, ইউএনএইচসিআর প্রধান ফ্লিপো গ্র্যান্ডি প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনসে সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বারসেটের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

ওই দিন বিকেলে প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনস-এ ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট ২০২৩’-এর প্লেনারিতে ভাষণ দেন।

শেখ হাসিনা মাল্টার প্রেসিডেন্ট ডক্টর জর্জ ভেলার সঙ্গেও সাক্ষাৎ করেন। এরপর আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবোর সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী আইএলও সদরদপ্তরে ডিজি আয়োজিত উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নৈশভোজে যোগ দেন।

১৫ জুন তিনি ‘এ টক অ্যাট দ্য ডব্লিউইএফ’-এ যোগ দেন। পরে ডব্লিউইএফ অফিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক ক্লাউস শোয়াবের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘নিউ ইকোনমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন।

সন্ধ্যায় ডব্লিউটিও মহাপরিচালক ড. ওকোনজো আইওয়ালা বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী একটি কমিউনিটি রিসেপশনেও যোগ দেন।

‘দ্য ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট ২০২৩: সবার জন্য সামাজিক ন্যায়বিচার’ হলো সামাজিক ন্যায়বিচারের সমর্থনে বর্ধিত, সমন্বিত এবং সুসংগত পদক্ষেপের প্রয়োজনীয়তা মোকাবিলায় বিশ্বব্যাপী সোচ্চার হওয়ার একটি উচ্চ স্তরের ফোরাম। সম্মেলনে বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের অতিথির পাশাপাশি নিয়োগকর্তা ও শ্রমিকদের প্রতিনিধিরা বক্তব্য দেন।

দুই দিনের শীর্ষ সম্মেলনে আরও টেকসই এবং ন্যায়সংগত বিশ্ব তৈরিতে সামাজিক ন্যায়বিচারের মূল ভূমিকা তুলে ধরা হয়। সামাজিক ন্যায়বিচারকে এগিয়ে নিতে ও ন্যায়সংগত বিশ্ব নিশ্চিত করতে বর্ধিত এবং কার্যকর ধারাবাহিক যৌথ পদক্ষেপের কৌশল নিয়ে আলোচনা করা হয়। ১৭ জুন তিনি সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেশে ফেরেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X