কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০৬:৪৭ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশে ফিটনেসহীন গাড়ি ৫ লাখের বেশি : বিআরটিএ

দেশে মেয়াদোত্তীর্ণ গাড়ি পাঁচ লাখের বেশি। ছবি : সংগৃহীত
দেশে মেয়াদোত্তীর্ণ গাড়ি পাঁচ লাখের বেশি। ছবি : সংগৃহীত

দেশে বর্তমানে ৫ লাখের বেশি যানবাহন মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসহীন বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। তবে এসব যানবাহনের ৩০ শতাংশ সড়কে চলাচল করে না বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ঢাকায় বিআরটিএ ভবনে এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, ফিটনেসহীন যানবাহনের ৩০ শতাংশ সড়কে চলাচল করে না। যেগুলো চলে, সেগুলোর কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে। পাশাপাশি রাস্তা উন্নত হওয়ায় ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওভার স্পিডের কারণে দুর্ঘটনা বাড়ছে।

তিনি বলেন, দুর্ঘটনার তথ্য এখন নিজেরা ওয়েবসাইটে দিচ্ছি। এখন আমরা বছরখানেক ধরে রিয়েল ডেটা কালেকশন করছি। এ জন্য প্রকৃত পরিসংখ্যানের সংখ্যা বাড়ছে। বিশ্বব্যাংকের রোড সেইফটি প্রজেক্টও চলছে। সড়কে তদারকিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যাও ‘যথেষ্ট নয়’ বলে জানান বিআরটিএ চেয়ারম্যান।

তিনি আরও বলেন, তাদের টার্গেট দেওয়া হয়েছে মামলার বিষয়ে। একই সাথে ছয় বিভাগীয় শহরে ছয়জন ম্যাজিস্ট্রেট যুক্ত হবে। ওভার স্পিড, দুর্ঘটনাসহ বিভিন্ন অপরাধে ড্রাইভারদের মার্কিংয়ে ডিমেরিট পয়েন্ট যোগ করা শুরু হয়েছে। ঢাকাসহ সারা দেশে বিভিন্ন বাস টার্মিনাল ও বিআরটিএ’র পেশাদার চালকদের প্রশিক্ষণ কেন্দ্রে চালকদের চক্ষু, রক্তচাপ ও র‌্যান্ডম ব্লাড সুগার পরীক্ষার আয়োজন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের  

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

পাঁচ কারণে জাপানের কাছে হারতে পারে ব্রাজিল

এফএলজি খাতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের রোডম্যাপ বিষয়ক সেমিনার

এক বন্ধুকে দাওয়াত, উপস্থিত ১০০ অতিথি

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধি দল

১০

অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত হচ্ছিল ৩ কারখানা, অভিযানে তিতাস

১১

মধুশিয়া গর্জন বনে সড়ক নির্মাণ বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

১২

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি ও ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুজন গ্রেপ্তার

১৩

গাবতলীতে অবৈধভাবে রাখা বাস-স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

১৪

বদলে গেল ৪ কলেজের নাম, প্রজ্ঞাপন জারি

১৫

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে সজারু: ভাইরাল ভিডিওর আসল ঘটনা

১৬

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুটের বেলিন তিমি

১৭

এক ইলিশের দাম ৯ হাজার টাকা

১৮

যে কারণে বাতিল হলো কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট

১৯

চট্টগ্রামে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালুর উদ্যোগ

২০
X