কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৩:৫৫ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মিলিটারি পুলিশ সপ্তাহের উদ্বোধন করলেন সেনাপ্রধান

ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে বেলুন উড়িয়ে মিলিটারি পুলিশ সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করেন সেনাপ্রধান। ছবি : আইএসপিআর
ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে বেলুন উড়িয়ে মিলিটারি পুলিশ সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করেন সেনাপ্রধান। ছবি : আইএসপিআর

ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার (১৮ অক্টোবর) কেন্দ্রীয়ভাবে মিলিটারি পুলিশ সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ২৬ অক্টোবর পর্যন্ত ০৯ দিনব্যাপী নানাবিধ কর্মসূচির মাধ্যমে মিলিটারি পুলিশ সপ্তাহ-২০২৩ পালিত হবে।

এ সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশ ঢাকাসহ সব সেনানিবাসে ট্রাফিক আইন সম্পর্কে সবার সচেতনতা বৃদ্ধি এবং সেনানিবাসে চলাচলের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়মনীতি মেনে চলার প্রতি গুরুত্বারোপসহ অন্যান্য সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মিলিটারি পুলিশ সপ্তাহ উদ্বোধনের সময় সেনাবাহিনী প্রধান বলেন, মিলিটারি পুলিশ সপ্তাহ পালনের মাধ্যমে সার্বিক শৃঙ্খলার মান বৃদ্ধির পাশাপাশি সেনানিবাসের ট্রাফিক নিয়ন্ত্রণ, সেনাসদস্যদের শৃঙ্খলার মান উন্নয়ন এবং সেনানিবাস এলাকায় সর্বস্তরের জনসাধারণের মধ্যে শৃঙ্খলা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি পাবে। এ ছাড়া মিলিটারি পুলিশ সপ্তাহ পালনের মাধ্যমে কোর অব মিলিটারি পুলিশের কাজের মান আরও উন্নত হবে বলে তিনি মতপ্রকাশ করেন। পাশাপাশি এ ব্যাপারে সব বাহিনীর সমন্বিত সহযোগিতার প্রয়োজন রয়েছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

উল্লেখ্য, শৃঙ্খলার মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি পুলিশ কোরের সব সদস্য সেনানিবাসগুলোতে সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সেনা, নৌ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ পুলিশ ও র‌্যাব ফোর্সেসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৪

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৫

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৬

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৭

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৮

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৯

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

২০
X