শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক নাদিম হত্যার আইনি প্রক্রিয়া ইতিবাচক : এমএফসি

সাংবাদিক নাদিম হত্যার আইনি প্রক্রিয়া ইতিবাচক : এমএফসি

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডে সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরুর ব্যবস্থাটি ইতিবাচক হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)।

বৃহস্পতিবার (২২ জুন) সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড নিয়ে নিজেদের অবস্থান জানিয়ে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এমএফসি।

এতে বলা হয়, গত ১৫ জুন সাংবাদিক নাদিমের ওপর ভয়াবহ হামলার ঘটনায় আমরা এমএফসির নিম্ন স্বাক্ষরকারী সদস্যরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা তার পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই।

তারা বলছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ হত্যাকাণ্ডে সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরু করে ব্যবস্থা নিয়েছে জেনে আমরা এ পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, কঠিন প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে ঘটনার বিবরণ প্রকাশ করে এবং তথ্যের অবাধ প্রবাহকে উৎসাহিত করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন সাংবাদিকরা। সমাজের দায়িত্বশীল সবাইকে সংবাদপত্রের স্বাধীনতা, প্রতিশোধ বা ক্ষতির ভয় ছাড়াই সাংবাদিকদের কাজ করার অধিকার এবং সাংবাদিকদের ওপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছে এমএফসি।

বিবৃতিতে স্বাক্ষরকারী মিশনগুলোর মধ্যে রয়েছে-কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

গত ১৪ জুন রাতে অফিসের কাজ শেষে রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম ও তার সহকর্মী আল মুজাহিদ বাবু। পথে বকশীগঞ্জ পাটহাটি পৌঁছালে সামনে থেকে অতর্কিত আঘাত করে চলন্ত মোটরসাইকেল থেকে তাকে ফেলে দেওয়া হয়।

এরপর দেশীয় অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তাকে সড়ক থেকে মারধর করতে করতে টেনেহিঁচড়ে অন্ধকার গলিতে নিয়ে যায় এবং তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এরপর গুরুতর আহত অবস্থায় নাদিমকে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নাদিমের শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১০

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১১

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১২

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৩

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৪

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৫

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৬

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৭

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৮

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৯

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

২০
X