কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৫:১৩ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

পিটার হাস-বিএনপির নৈশভোজে ভূমিমন্ত্রী!

নৈশভোজে বিএনপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, ডানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ।  ছবি : সংগৃহীত
নৈশভোজে বিএনপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, ডানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ।  ছবি : সংগৃহীত

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক সৈয়দ এম আলতাফ হোসাইনের উদ্যোগে নৈশভোজে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। সেই নৈশভোজে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ।

বুধবার (২৫ অক্টোবর) রাতে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালকের গুলশানস্থ বাসভবনে এ নৈশভোজের আয়োজন করা হয়।

নৈশভোজে অংশ নিতে বুধবার রাত সোয়া ৭টার দিকে বিএনপিপন্থি এই ব্যবসায়ীর বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত। তার আগেই সেখানে উপস্থিত ছিলেন বিএনপির নেতারা।

নৈশভোজে বিদেশি কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর দূতাবাসের ইউসুফ এম আশরাফ, শিলা পিল্লাই, মার্কিন দূতাবাসের চিফ পলিটিক্যাল কাউন্সিলর শ্রেয়ান সি. ফিজারল্ড প্রমুখ।

বিএনপি নেতাদের মধ্যে নৈশভোজে অংশ নিয়েছেন- দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন, বরকতউল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল, ব্যারিস্টার মীর হেলাল, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন প্রমুখ নেতারা।

বিএনপির নেতাদের উপস্থিতির বিষয়ে জানতে চাইলে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কিছু জানেন না বলে জানিয়েছেন।

নৈশভোজে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজেই।

তার সঙ্গে একটি সূত্র থেকে যোগাযোগ করা হলে তিনি নৈশভোজে উপস্থিতির বিষয়টি স্বীকার করেন। বিএনপি নেতার অনুষ্ঠানে কী কারণে তিনি উপস্থিতি হয়েছিলেন জানতে চাইলে বলেন, আমি সেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে যাইনি। ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছিলাম।

সেখানে বিএনপি নেতাদের সঙ্গে দেখা বা কথা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেখানে বিএনপি নেতারা ছিলেন দেখেছি। সেখানে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। বিএনপির নেতারা সাধারণ কথা বলেছে। চলমান রাজনৈতিক বিষয় নিয়ে ফরমালি কোনো আলোচনা হয়নি। ২৮ অক্টোবর নিয়ে সামান্য টুকটাক আলোচনা হয়েছে।

পিটার হাসের সঙ্গে রাজনৈতিক কোনো আলাপ হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তার সঙ্গে দেখা হয়েছে। সেখানে রাজনৈতিক কোনো আলাপ হয়নি।

ভূমিমন্ত্রী আরও বলেন, আলতাফ সাহেবের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। ২০১৯ সালের মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার সঙ্গেও এমন অনুষ্ঠানে গিয়েছিলাম। পিটার হাসের সঙ্গে এমনিতেই সাধারণ কথাবার্তা হয়েছে।

বুধবার রাতের সেই নৈশভোজে ভূমিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের একজন তরুণ এমপিও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১১

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১২

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৩

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৪

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৫

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৬

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৭

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৮

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৯

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

২০
X