কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৬:১২ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মন্ত্রী ও বিএনপি নেতাদের সঙ্গে পিটার হাসের নৈশভোজ, দূতাবাসের ব্যাখ্যা 

মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে নৈশভোজে বিএনপি নেতাদের একাংশ। ছবি : সংগৃহীত
মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে নৈশভোজে বিএনপি নেতাদের একাংশ। ছবি : সংগৃহীত

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক সৈয়দ এম আলতাফ হোসাইনের উদ্যোগে নৈশভোজে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। সেই নৈশভোজে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। ওই নৈশভোজ নিয়ে গণমাধ্যমের প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবিলি বলেন, ‘বুধবারের এক নৈশভোজে রাষ্ট্রদূত, দূতাবাসের কৃষি অ্যাটাসে ও স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নৈশভোজের আয়োজন করে মার্কিন কোম্পানি ডব্লিউ অ্যান্ড ডব্লিউ গ্রেইনস, এটি একটি অনুমোদিত কারগিল পরিবেশক। তারা সেখানে ব্যক্তিগত খাতের কৃষি ব্যবসাবিষয়ক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে ৯০০ মিলিয়ন ডলারের বেশি কৃষিপণ্য রপ্তানি করেছে। বাংলাদেশের কৃষি ব্যবসাগুলো যুক্তরাষ্ট্রের মূল্যবান অংশীদার। কারণ, এটি বাংলাদেশকে সয়াবিন, গম, তুলা এবং অন্যান্য আইটেমসহ পণ্য সরবরাহ করতে চায়, যা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখে। যেটা কিনা পশুসম্পদ উন্নয়ন থেকে তৈরি পোশাক খাত পর্যন্ত বিস্তৃত। নৈশভোজের সময় মার্কিন রাষ্ট্রদূত এবং কৃষি অ্যাটাশে রপ্তানি সম্প্রসারণের উপায়, ঋণপত্র পাওয়াসহ উল্লিখিত চ্যালেঞ্জগুলো সম্পর্কে কৃষি ব্যবসা প্রতিনিধিদের সঙ্গে আলাপ করেন।

প্রসঙ্গত, বুধবার একটি বিমা কোম্পানির চেয়ারম্যানের উদ্যোগে তার গুলশানের বাসায় এ নৈশভোজের আয়োজন করা হয়। রাত সোয়া ৭টার দিকে ওই ব্যবসায়ীর বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত।

সূত্র জানায়, নৈশভোজে পিটার হাসের সঙ্গে রাজনীতিবিদ ছাড়াও গণমাধ্যমের সম্পাদক, আইনজীবী, ব্যবসায়ী, বিদেশি কূটনীতিক, বিভিন্ন ব্যাংক এবং বহুজাতিক কোম্পানির শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X