কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৬:২৭ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্র কাঠামোয় সাংবাদিকতার গুরুত্ব অপরিহার্য : উজ্জ্বল বিকাশ দত্ত

পিআইবিতে সাংবাদিকদের কর্মশালা। ছবি : কালবেলা
পিআইবিতে সাংবাদিকদের কর্মশালা। ছবি : কালবেলা

সাংবাদিকতা রাষ্ট্রের অন্যতম ইন্দ্রীয়। যার মাধ্যমে রাষ্ট্রের সম্যক ধারণা নেওয়া যায়। তাই জনগণের স্বার্থে সাংবাদিকের ভূমিকা অপরিহার্য বলে মনে করেন সাবেক সচিব উজ্জ্বল বিকাশ দত্ত। একই সঙ্গে সাংবাদিকদের দায়িত্ববান হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

আজ শুক্রবার (২৭ অক্টোবর) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সেমিনার কক্ষে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলার সাংবাদিকদের তিন দিনব্যাপী নির্বাচনবিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনকালীন প্রতিবেদন তৈরির ক্ষেত্রে দুটি বিষয় খেয়াল রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, তার মধ্যে একটি হলো আইন ও অপরটি রাজনৈতিক দলগুলোর নির্বাচনকালীন কর্মপন্থা। নির্বাচনকালীন সাংবাদিকতা ঝুঁকি উল্লেখ করে তিনি বলেন, আইন-বিধি, আদেশ অধ্যাদেশসহ বিভিন্ন বিষয়ে সম্যক ধারণা রাখার প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপ্রধান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, নির্বাচনকালীন প্রতিবেদনের জন্য সংবিধান ও নির্বাচনী আচরণবিধসহ অন্যান্য বিষয়ে সাংবাদিকদের সম্যক ধারণা থাকা জরুরি। কীভাবে নির্বাচনের সময় সাংবাদিকতা করতে হবে, সেসবের প্রায়োগিক দিক ও নির্বাচন কমিশন ও তাদের ভূমিকাসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

পিআইবির প্রশিক্ষক চলতি দায়িত্ব মো. শাহ আলমের সমন্বয়ে প্রশিক্ষণে মোট ২৭ জন সাংবাদিক অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X