কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৮:০৪ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মহাসমাবেশের আগে ঢাকায় ৩৩৪ নেতাকর্মী গ্রেপ্তার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বিএনপির মহাসমাবেশের আগে গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরসহ ৬টি জেলায় অভিযান চালিয়ে ২২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আজ শুক্রবার (২৭ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ও ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে তাদের হাজির করা হয়। আদালত সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর এলাকার ৫০টি থানা এলাকা থেকে ২০৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা জেলার ৬টি থানা এলাকা থেকে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদের মধ্যে ওয়ারীতে ২২, যাত্রাবাড়ীতে ১৭, কাফরুলে ১৫, পল্লবীতে ১৯, গেণ্ডারিয়ায় তিনজন, সূত্রাপুরে ৬, ক্যান্টনমেন্টে ১, খিলক্ষেতে ৩, নিউমার্কেটে ৪, কলাবাগানে ১, রামপুরায় ৩, তেজগাঁও শিল্পাঞ্চলে ১, হাতিরঝিলে ১, তেজগাঁও থানার ৩, আদাবরে ৫, মোহাম্মদপুরে ৩, রমনায় ৩, শাহবাগে ২, মতিঝিলে ৩, শাহজাহানপুরে ১, গুলশানে ১, বাড্ডায় ৬, বংশালে ৬, কোতোয়ালিতে ২, চকবাজারে ৬, কামরাঙ্গীরচরে ১০, লালবাগে ৪, কদমতলীতে ১৮, শ্যামপুরে ২, হাজারীবাগে ৬, উত্তরখানে ৫, ডেমরায় ৪, খিলগাঁও থানায় ৮, মুগদায় ২, দারুসসালামে ১০ ও শাহ আলী থানা এলাকায় গ্রেপ্তার ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া কেরানীগঞ্জ মডেল থানার ৯ জন, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ৬ ও সাভার থানার সাতজনকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ১২৯ জনকে গ্রেপ্তার করেছিল ডিএমপি। এ নিয়ে দুই দিনে ৩৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকার পুলিশ।

সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশ করবে বিএনপি। সমাবেশকে সামনে রেখে ঢাকার প্রবেশমুখে তল্লাশিচৌকি বসিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ছাড়াও গাড়ি থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ সময় অনেককে গ্রেপ্তার করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১০

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১১

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১২

চার জেলায় বন্যার আভাস

১৩

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১৪

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১৫

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১৬

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১৭

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১৮

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৯

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

২০
X