কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০৪:১৭ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বাইডেনের কথিত উপদেষ্টা আরেফিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ‘কথিত’ উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফি। পুরোনো ছবি
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ‘কথিত’ উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফি। পুরোনো ছবি

কাশিমপুর কারাগারে বন্দি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ‘কথিত’ উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে চার সদস্যের একটি টিম কারা গেটে তাকে জিজ্ঞাসাবাদ করে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করেছেন।

জেল সুপার বলেন, সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে চার সদস্যের একটি টিম হাইসিকিউরিটি ইউনিটে আসে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ‘কথিত’ উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফিকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে আড়াইটার দিকে তারা কারাগারস্থল ত্যাগ করেন।

ডিবিপ্রধান মুহাম্মদ হারুন অর রশিদ। ছবি : কালবেলা

পরে কাশিমপুর কারাগারের মূল ফটকের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘ঢাকায় বিএনপির ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হাসপাতালে হামলা, পুলিশের গায়ে আঘাত করা, একজন পুলিশ সদস্যকে হত্যা ও সন্ধ্যায় বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফিকে সঙ্গে নিয়ে হাসান সোহরাওয়ার্দীর পার্টি অফিসে গিয়ে সংবাদ সম্মেলন একসূত্রে গাঁথা। এর সঙ্গে বিএনপির শীর্ষ নেতারা জড়িত। আমরা তাদের অনেককে ধরে এনেছি, জিজ্ঞাসাবাদ করছি।’

ডিবিপ্রধান বলেন, ‘আমরা সাবেক সেনা কর্মকর্তা হাসান সোহরাওয়ার্দীকে জিজ্ঞাসাবাদ করেছি, সেখান যে গরমিল ছিল তা জানতে কাশিমপুর কারাগারে এসেছি। জিজ্ঞাসাবাদে আরেফি বলেছেন, তিনি ওই সেনা কর্মকর্তার ট্র্যাপে পড়েছেন। তার কথাতেই মিথ্যা পরিচয়ে বক্তব্য রাখেন।’

ডিবিপ্রধান আরও বলেন, ‘সাবেক সেনা কর্মকর্তা হাসান সোহরাওয়ার্দী জিজ্ঞাসাবাদে আমাদের কাছে সব তথ্যই বলেছে। কয়েকটি জায়গায় আমাদের যে সামান্য সমস্যা ছিল আরেফিকে জিজ্ঞাসাবাদ করে তার সমাধান করেছি। আরেফি ওই সেনা কর্মকর্তার ট্র্যাপে পড়েছেন বলে স্বীকার করেছেন। তিনি বলেছেন, আমেরিকা থেকে আসার পরে হাসান সোহরাওয়ার্দী বিএনপির কয়েকজন নেতার নাম্বার দিয়েছেন কথা বলার জন্য। আমি তাদের সঙ্গে কথা বলেছি। কথা বলার সময় সোহরাওয়ার্দী আমাকে শিখিয়ে দিয়েছে, তাকে যেন হাইলাইড করে কথা বলি। বিএনপি-জামায়াত যদি ক্ষমতায় আসে তবে হাসান সোহরাওয়ার্দী যে রুল প্লে করছে তার জন্য তারা তাকে মন্ত্রী বানাতে পারে। তখন তিনি আরেফির দিকে খেয়াল রাখবেন।’

কারাগার সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর ঢাকার কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে বাইডেনের ‘কথিত’ উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফিকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে নিয়ে আসা হয়। এর আগে গত শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় আরেফি নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তার সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। আরেফির পুরো নাম জাহিদুল ইসলাম আরেফি। তার ডাক নাম বেল্লাল। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। তিনি একজন বাংলাদেশি আমেরিকান। জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। পরে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সময় গোয়েন্দা পুলিশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১০

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১১

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১২

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৩

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৪

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৫

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৭

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৮

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৯

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

২০
X