কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সিইসির সঙ্গে গোয়েন্দা সংস্থাপ্রধানদের বৈঠক, যা বললেন ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

দেশের তিনটি গোয়েন্দা সংস্থার তিন প্রধানের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ইসি সচিব জাহাংগীর আলম।

ইসি সূত্র জানায়, মঙ্গলবার (৭ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে তিনজনের সঙ্গে পৃথক তিনটি রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি।

জানা যায়, মঙ্গলবার সকালে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম সিইসির সঙ্গে আলাদা বৈঠক করেন। এরপর বিকেলে সিইসির সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের।

গোয়েন্দা সংস্থার প্রধানেরা কী বলেছেন- সে বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি নির্বাচন কমিশন।

তবে কমিশনের একটি সূত্র বলছে, নির্বাচনী পরিবেশ সম্পর্কে সিইসিকে অবহিত করেছেন গোয়েন্দা সংস্থার প্রধানেরা। নির্বাচন ঘিরে কোনো সহিংসতা-সংঘাতের আশঙ্কা বা কোনো ধরনের প্রতিবন্ধকতা আছে কিনা- সে সম্পর্কে গোয়েন্দা তথ্য কী বলছে, এসব বিষয়ও সিইসিকে অবহিত করেছেন এই তিন গোয়েন্দা সংস্থার প্রধানেরা।

ডিজিএফআই, এসবি ও এনএসআইয়ের প্রধানেরা সিইসির সঙ্গে বৈঠক করেছেন, কী বিষয়ে আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, প্রতিবারই জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে গোয়েন্দা সংস্থার প্রধানেরা এ ধরনের বৈঠক করে থাকেন। সিইসি স্যারের সাথে কী আলাপ হয়েছে, সেটা আমি কীভাবে জানব? যেহেতু সামনে আমাদের নির্বাচনের তপশিল ঘোষণাসংক্রান্ত অন্যান্য বিষয় রয়েছে, এ জাতীয় সাক্ষাৎ, আলোচনা প্রতিদিনই হতে পারে। আপনারা যেমন আমাদের কাছে প্রতিদিন তথ্য চাইছেন, এ তথ্যগুলো দিতে গেলে আমাদেরও তথ্য সংগ্রহ করতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করার জন্য আগামী বৃহস্পতিবার বঙ্গভবনে যাবেন নির্বাচন কমিশনাররা। এর পরের সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদের তপশিল ঘোষণা করা হতে পারে।

ইসি কর্মকর্তারা বলছেন, নভেম্বরের প্রথমার্ধেই তপশিল ঘোষণার প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে ভোটগ্রহণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১০

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১২

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৩

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৪

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৫

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৬

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৭

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৮

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৯

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

২০
X